buzywithinfoBuzy With Info
Everything About Business
CNG

প্রতি দুদিন অন্তর বাড়ছে CNG প্রাইস; ধারাবাহিক বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষ সহ অটো ও ট্যাক্সি চালকদের তীব্র অসন্তোষ

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

দিল্লি ও উত্তর ভারতে আবারও বেড়েছে CNG-এর দাম। মাত্র ১১ দিনের মধ্যে এটি চতুর্থবারের মতো মূল্যবৃদ্ধি দেখেছে। এবার প্রতি কেজিতে বাড়ানো হয়েছে ২ টাকা। নতুন দামে দিল্লিতে প্রতি কেজিতে CNG মূল্য দাঁড়িয়েছে প্রায় ৮৩.০৯ টাকায়। এই বৃদ্ধি দিল্লির NCR, নয়ডা, গুরগাওঁ, গাজিয়াবাদ ও ফারিদাবাদে প্রভাব ফেলেছে। আর এই ধারাবাহিক মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বেশি চাপে পড়েছেন অটো, ট্যাক্সি ও কমার্শিয়াল গাড়ির চালকরা। অনেক পরিবহন সংগঠন (Transport Organization) ভাড়া বাড়ানো দাবি তুলেছে। সাধারণ যাত্রীদেরও দৈনন্দিন যাতায়াত খরচ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

July 18 New in article ads By Sir 1

বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ার কারণে ভারতে গ্যাস আমদানির খরচ বেড়েছে তার প্রভাব পড়ছে দেশীয় CNG প্রাইজে। একই সময়ে পেট্রোল ও ডিজেলের দাম গত ১১ দিনে প্রায় ৭.৪ টাকা পর্যন্ত বেড়েছে। যার ফলে সাধারণ মানুষের দৈনন্দিন খরচে প্রভাব পড়ছে। প্রতিদিনের যাতায়াত খরচ আরও ব্যয় বহুল হয়ে ওঠায় অসন্তোষ মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে অফিসযাত্রীর অভিযোগ করছেন জ্বালানি খরচ (Fuel Costs)-এর সথে পরিবহন খরচের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায়। 
অটো ও ট্যাক্সিচালকদের প্রতিক্রিয়া সবচেয়ে বেশী অসন্তোষজনক। কারণ কয়েক দিন অন্তর CNG-এর দাম বাড়লে আগের ভাড়ায় গাড়ি চালানো সম্ভব নয়। অনেকে বলেছেন, আয় প্রায় একই থাকলেও প্রতিদিন গ্যাসের জন্য ভারতে অতিরিক্ত ১০০ থেকে ২০০ টাকা খরচ হচ্ছে। ফলে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। কেউ কেউ ভাড়া বাড়ানোর দাবি তুলেছে। আবার অনেকে যাত্রী কমে যাওয়ার ভয়ের কথাও প্রকাশ করেছেন। পাশাপাশি অর্থনীতিবিদদের একাংশের মতে, পরিবহণ খরচ বাড়লে তার প্রভাব সব পণ্যের দামের উপর পড়ে। ফলে আগামী দিনে বাজারে সবজি, দুধ, অনলাইন ডেলিভারি ও দৈনন্দিন পরিষেবার খরচও আরও বাড়তে পারে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading