buzywithinfoBuzy With Info
Everything About Business
Flight

তীব্র গরমের থেকে রেহাই দিতে ডোমেস্টিক ফ্লাইট আগের বছরের তুলনায় ২০২৫-এ ৫.৫% বেশি ফ্লাই পরিচালনা করবে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

নিয়ন্ত্র সংস্থা DGCA কর্তৃক প্রকাশিত ২০২৫ সালের সময়সূচী (schedule) অনুসারে ২০২৪ সালের গ্রীষ্মকালীন সময়সূচীর (Summer Schedule) প্রতি সপ্তাহে মোট ফ্লাইটের সংখ্যা ২৪,২৭৫ ছিল। যা এই বছর বেড়ে ২৫,৬১০ হবে। ৩০ মার্চ, ২০২৫ থেকে ২৫ অক্টোবর, ২০২৫ পর্যন্ত কার্যকর গ্রীষ্মকালীন সময়সূচীতে দেশীয় বিমান সংস্থাগুলির সামগ্রিক ফ্লাইট পরিচালনা বার্ষিক ভিত্তিতে ৫.৫% বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। তবে ধারাবাহিকভাবে ২০২৫ সালের গ্রীষ্মকালীন সময়সূচী (SS25)-এর সময় ফ্লাইটের প্রস্থান শীতকালীন সময়সূচী ২০২৪ (WS24)-এর তুলনায় প্রতি সপ্তাহে মাত্র ২.৪১% বৃদ্ধি পেয়েছে।

7 3

DGCA ২০২৫ সালের গ্রীষ্মকালীন সময়সূচী সম্পর্কে এক বিবৃতিতে বলেছে, এটা দেখা গেছে যে WS24-এ ১২৪টি বিমানবন্দর থেকে প্রতি সপ্তাহে ২৫,০০৭টি যাত্রা (Departures) তুলনায় SS25-এ প্রতি সপ্তাহে ২৫,৬১০টি যাত্রা চূড়ান্ত করা হয়েছে। এই ১২৯টি বিমান বন্দরের মধ্যে অম্বিকাপুর, দাতিয়া, বিদার, পোরবন্দর, পাকিয়ং, রেওয়া এবং সোলাপুর হল নির্ধারিত বিমান সংস্থাগুলি দ্বারা প্রস্তাবিত নতুন বিমানবন্দর। যেখানে আজমগড় এবং রূপসি বিমানবন্দর থেকে কার্যক্রম ২০২৫ সালের গ্রীষ্মকালীন সময়সূচীতে স্থগিতাদেশ আনা হয়েছিল। SS25-এ ইন্ডিগোর কাছে অনুমোদিত ফ্লাইটের সংখ্যা বেশি রয়েছে।
অনুমোদিত সময়সূচীর অধীনে ইন্ডিগো প্রতি সপ্তাহে ১৪,১৫৮টি ফ্লাইট পরিচালনা করবে। যা বার্ষিক ভিত্তিতে ৮.৪৯% বৃদ্ধি পেয়েছে। এরপর এয়ার ইন্ডিয়া ৪,৩১০টি, যা ৮৯.২০% বৃদ্ধি পেয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ৩,৩৭৫টি, যা ২০.৬০% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে স্পাইসজেটের অনুমোদিত ফ্লাইট সংখ্যা ২৫.১৭% হ্রাস পেয়ে ১,২৪০টি এবং অ্যালায়েন্স এয়ারের ফ্লাইট ৪১.৯৬% হ্রাস পেয়ে ৫২০টিতে দাঁড়িয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading