Article By – সুনন্দা সেন

ভারতের ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিম (ECMS)-এর আওতায় সরকার নতুন করে ২২টি প্রকল্পকে অনুমোদন করেছে। যার জন্য মোট ৪১,৮৬৩ কোটি টাকার বিনিয়োগ আসছে এবং এটি দেশের ডোমেস্টিক ইলেকট্রনিক্স উৎপাদন খাতের জন্য এক বড় ধাক্কা (Push) বলে মনে করা হচ্ছে। অনুমোদিত প্রকল্পগুলোর ফলে আয়তনে প্রায় ২.৫৮ লক্ষ কোটি টাকার উৎপাদন এবং ৩৩,৭৯১টি ডিরেক্টরা প্রত্যক্ষ চাকরি সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। আর এই প্রকল্পগুলি দেশের ৮টি রাজ্যে ছড়িয়ে পড়বে। যার ফলে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে উৎপাদন, কর্মসংস্থান এবং সরবরাহ শৃঙ্খলার দিকেও ইতিবাচক।
সরকারি সূত্র অনুযায়ী, অনুমোদিত প্রকল্পগুলির মধ্যে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স উপাদান তৈরি হবে, এর মধ্যে রয়েছে প্রিন্টেড সার্কিট বোর্ড বা PCB, ক্যাপাসিটার, কালেক্টর, ডিসপ্লে ও ক্যামেরা মডিউল, মিথিয়াম – আয়ন, ব্যাটারি সংক্রান্ত উপাদান এবং LED – ভিত্তিক কম্পোনেন্ট। এই উপাদানগুলি মোবাইল ফোন, টেলিকম যন্ত্র, কনজিউমার ইলেকট্রনিক্স, অটোমোবাইল এবং IT হার্ডওয়্যারে ব্যবহৃতে হয়। এছাড়া আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রকল্পগুলি ৮টি অর্থাৎ অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা ও রাজস্থান বাস্তবায়িত হবে।
ইলেকট্রনিক্স উৎপাদন আর একটি বা দুটি রাজ্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে দেশজুড়ে ছড়িয়ে পড়বে। আর সরকারের লক্ষ্য রয়েছে, এর মাধ্যমে আঞ্চলিক শিল্প উন্নয়নের পাশাপাশি স্থানীয় কর্মসংস্থানের সুযোগ বাড়ানো। বিশেষজ্ঞদের মতে, এই স্কিমের সবচেয়ে বড় প্রভাব পড়বে আমদানির উপর ভারতের নির্ভরতা কমাতে। বর্তমানে বহু গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক্স কম্পোনেন্ট বিদেশ থেকে আমদানি করতে হয়। দেশেই এই উপাদান উৎপাদন বাড়লে খরচ কমবে, সরবরাহ দ্রুত হবে এবং ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগ আরও শক্তিশালী হবে। সব মিলিয়ে, ৪১,৮৬৩ কোটি টাকার এই অনুমোদনকে ভারতের ইলেকট্রনিক্স শিল্পের জন্য একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।




