buzywithinfoBuzy With Info
Everything About Business
trade

পশ্চিম এশিয়া অঞ্চলের সঙ্গে বাণিজ্য চুক্তি জোরদার হওয়ায় বাড়তে পারে রপ্তানি! ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানি কী ৯৫০ বিলিয়ন ডলারের সীমা স্পর্শ করবে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের পণ্য ও পরিষেবা রপ্তানি (Exports of goods and Services) আগামী ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৯৫০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে মনে করা হচ্ছে। বাণিজ্য ও শিল্প মহলের মতে, পশ্চিম এশিয়ার দেশগুলোর সঙ্গে একাধিক বাণিজ্য চুক্তি এবং নতুন বাজারে বাণিজ্য সূত্রে প্রবেশের সুযোগ এই প্রবৃদ্ধিকে গতি প্রদান করবে। এছাড়া সত্যি যে বর্তমানে ভারতের রপ্তানি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। অনুমান করা হচ্ছে যে চলতি অর্থবছর (২০২৫-২৬ সাল)-এ দেশের মোট রপ্তানি ৮৪০ থেকে ৮৫০ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। যা পরের বছর পশ্চিম এশিয়ার বাজারে বাণিজ্য সহ একাধিক বাড়তি সুযোগের কারণে বৃদ্ধি আরও সাহায্য করবে। 

9

ভারতীয় পণ্যের বাড়তি চাহিদার কারণে রপ্তানিতে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যাচ্ছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরশাহি (UAE), সৌদি আরব, ওমান ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলো ভারতের জন্য গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠেছে। এই অঞ্চলে ইঞ্জিনিয়ারিং পণ্য, টেক্সটাইল, রাসায়নিক দ্রব্য, খাদ্যপণ্য এবং রত্ন ও গয়নার রপ্তানি বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পরিষেবা রপ্তানিতে বিশেষ করে তথ্যপ্রযুক্তি, ডিজিটাল পরিষেবা ও পেশাদার পরিষেবা; ভারতের সামগ্রিক রপ্তানি বৃদ্ধিতে বড় ভূমিকা রাখতে চলেছে। তবে কিছু চ্যালেঞ্জও রয়েছে। 

বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, কিছু দেশের উচ্চ শুল্ক নীতি এবং পরিবেশ সংক্রান্ত কঠোর নিয়ম ভবিষ্যতে চাপ সৃষ্টি করতে পারে। তবুও নীতিনির্ধারকদের আশা, বাজার বৈচিত্র্য ও নতুন বাণিজ্য চুক্তির মাধ্যমে এই বাধা সামলে ভারত ২০২৬-২৭ অর্থবছরে ৯৫০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাবে। কারণ সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ ও উৎপাদন সংযুক্ত প্রণোদনা প্রকল্পের ফলে ইলেকট্রনিক্স ও মোবাইল ফোন উৎপাদন বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে রপ্তানিতে। নতুন মুক্ত বাণিজ্য চুক্তি এবং রপ্তানিকারকদের জন্য নীতিগত সহায়তাও এই লক্ষ্যে সহায়ক হচ্ছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading