buzywithinfoBuzy With Info
Everything About Business
fertilizer

প্রথম নয় মাসেই প্রায় ১৪ বিলিয়ন ডলারের সার আমদানি, শেষ ত্রৈমাসিক আমদানি আরও বাড়ার সম্ভাবনা

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের সার আমদানি চলতি অর্থবছর (২০২৫-২৬ সাল)-এ একটি নতুন রেকর্ড গড়তে চলেছে। সরকারি ও ইন্ডাসস্ট্রিয়াল সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ভারতের সার আমদানির পরিমাণ প্রায় ১৮ বিলিয়ন মর্কিন ডলারে পৌঁছতে পারে। এটি এই পর্যন্ত সময়ে দেশের অন্যতম এক ইতিহাস। যা আগের অর্থবছরের তুলনায় এই বৃদ্ধি প্রায় ৭৫%-এরও বেশি বলে মনে করা হচ্ছে। এমনিও চলতি অর্থবছরের প্রথম নয় মাসেই ভারত প্রায় ১৪ বিলিয়ন ডলার মূল্যের সার আমদানি করেছে। বিশেষজ্ঞদের ধারণা, মার্চ পর্যন্ত অর্থাৎ শেষ ত্রৈমাসিকে আরও প্রায় ৪ বিলিয়ন ডলার মূল্যের সার আমদানি হতে পারে। যার পরে চলতি অর্থবছরে মোট আমদানির অঙ্ক ১৮ বিলিয়ন ডলারের গন্ডিতে পৌঁছে যাবে। 

July 18 New in article ads By Sir

এই বিপুল আমদানির প্রধান কারণ হিসেবে উঠে আসছে দেশের কৃষি কার্যকলাপের বৃদ্ধি। চলতি বছরে বর্ষা স্বাভাবিকের তুলনায় ভালো হওয়ায় কৃষি উৎপাদনের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। বর্ষাকালে গড়ের তুলনায় প্রায় ৮% বেশি বৃষ্টি হয়েছে এবং অক্টোবর মাসে বৃষ্টিপাত ছিল প্রায় ৫০% বেশি। এর ফলে কৃষকরা আগের বছরের তুলনায় বেশি ফলন হয়েছে। বর্তমানে দেশে মোট চাষের জমির পরিমাণ প্রায় ৬৫ মিলিয়ন হেক্টরেরও বেশি, যা গত বছরের তুলনায় কয়েক শতাংশ বেশি। বিশেষ করে গম, ডাল ও অন্যান্য রবি ফসলের অবদান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আর জমির পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে সারের চাহিদাও দ্রুত বৃদ্ধি পেয়েছে। 
আরও জানা যাচ্ছে যে সবচেয়ে বেশি আমদানি বেড়েছে ইউরিয়া ও DAP সারের ক্ষেত্রে।ইউরিয়া আমদানি প্রায় ৬০%-এর বেশি বৃদ্ধি পেয়ে ৯ মিলিয়ন টন হতে পারে বলে অনুমান। একইভাবে DAP আমদানি প্রায় ৫০%-এরও বেশি বেড়ে ৭ মিলিয়ন টনের কাছাকাছি পৌঁছাতে পারে। ভারত প্রধানত মধ্যপ্রাচ্য, রাশিয়া, চিন ও উত্তর আফ্রিকার দেশগুলি থেকে এই সার আমদানি করে। উল্লেখযোগ্যভাবে এর আগে ২০২২-২৩ অর্থবছরে ইউক্রেণ-রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার কারণে আন্তর্জাতিক বাজারে সারের দাম বেড়ে যাওয়ার ভারতের সার আমদানির খরচ প্রায় ১৭.২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে চলতি অর্থবছরে সেই রেকর্ডও ভেঙে যাওযার সম্ভাবনা তৈরি হয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading