buzywithinfoBuzy With Info
Everything About Business
fmcgfig

নিত্য খরচ বাড়বে! গত কয়েক মাসে FMCG কোম্পানিগুলি খাদ্য ও প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়েছে।

মুদ্রাস্ফীতি এই পর্যন্ত নিয়ন্ত্রণে থাকলেও বেশ কিছু প্রয়োজনীয় জিনিসের price বেড়েই চলেছে। শাক-সবজি ও দালের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য আপনাদের করতে হবে অতিরিক্ত খরচ। কারণ হল FMCG (Fast-Moving Consumer Goods) কোম্পানিগুলি বিগত সময় ধরে দাম বাড়িয়েছে। কোম্পানিগুলো তাদের খাদ্য ও প্রয়োজনীয় পণ্যের price ২% থেকে ১৭% বাড়িয়েছে। আর এই সবের প্রভাব পড়বে সাধারণ জনগণের পকেটে। 

Copy of ONLY Text Ads Banner BWI News 2

গোদরেজ কনজিউমার তাদের নির্বাচিত প্রোডাক্টস, যেমন- সাবানের দাম ৪% থেকে ৫% বাড়িয়েছে। হিন্দুস্তান ইউনিলিভার, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল হাইজিন অ্যান্ড হেল্থকেয়ার, উইপ্রো এবং টিয়োটিল্যাবস তাদের নির্বাচিত পণ্যের price ১ থেকে ১০% বাড়িয়েছে। কোলগেট, পামোলিভ বডিওয়াশের দাম এবং হিন্দুস্তান ইউনিলিভারের শ্যাম্পু ও স্কিন কেয়ার পণ্যের দাম বাড়িয়েছে। পিয়ার্স বডি পশের দাম ৮% থেকে ১৩% বেড়েছে। ছাড়া নেসলের কফির দাম যেমন ৮% থেকে ১৩% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ম্যাগি ওটস নুডুলসের দাম ১৭% বেড়েছে। 

সরকারি প্রকল্পের কোর্স

এছাড়াও বহু কোম্পানি তার প্রোডাক্টের দাম বাড়াতে চলেছে। যেমন ধরুণ আর্শিবাদ হোল গমের দাম বাড়বে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ২০২৪ – ২৫ অর্থবছরে বিকাজি তাদের পণ্যের দাম ২% থেকে ৪% বাড়াতে পারে এবং এই সকল বিষয়ে কোম্পানি গত এপ্রিল মাস থেকে প্রস্তুতি ও শুরু করে দিয়েছে। ডাবর ইন্ডিয়া এবং ইমামির মতো FMCG কোম্পানি গুলি চলতি বছরে অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরে যে সকল পণ্যের দাম সিঙ্গেল ডিজিট রয়েছে তা বাড়ানোর কথা বিবেচনা করেছে। এছাড়াও টাটা কনজিউমার তার প্রোডাক্টস বা পণ্যের দাম প্রতিযোগীদের সাথে টেক্কা দিতে পারে বা বাড়লেও যাতে সমন্বয় থাকে, সেই বিষয় কাজ করছে।

Price

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading