buzywithinfoBuzy With Info
Everything About Business
FMCG

FMCG সেক্টর নিয়েও বাড়ছে উদ্বেগ! সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হতে পারে ডাবর ইন্ডিয়া

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আরবান এলাকার দুর্বল ভোগের কারণে ফার্স্ট মুভিং কনজিউমার গুডস বা FMCG খাতে ২০২৪-২৫ সালের চতুর্থ প্রান্তিকে মিউট রেজাল্ট লক্ষ্য করা গেছে। আর এই প্রবণতা হয়তো ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকেও অব্যাহত থাকবে। FMCG সেক্টরে মোট ভোগের প্রায় এক তৃতীয়াংশ অবদান রাখা গ্রামীণ প্রবৃদ্ধি (Rural Growth) স্থিতিশীল, কিন্তু তা ত্বরান্বিত হচ্ছে না। এছাড়া পাম ওয়েল, চা এবং কফির দাম ,মুদ্রাস্ফীতির মার্জিনে হ্রাস আনতে পারে বলে জানা যাচ্ছে। বিশেষজ্ঞরা কয়েকটি ব্যতিক্রম বাদে এই খাত জুড়ে আয় কমিয়ে আনার সাথে একক অঙ্কের প্রস্তাব দিচ্ছে। যদি চলতি অর্থবছরের প্রথমার্ধে কোনো পুনরুদ্ধার না হয় তবে খাতটির ভ্যালুয়েশন সর্বকালের সর্বনিম্নে পৌঁছে যাবে।

July 18 New in article ads By Sir

মর্ডান ট্রেড ও ই-কমার্সে উচ্চ ছাড়ের সাথে FMCG কোম্পানিগুলি তাদের প্রচারের প্রবণতা বাড়াচ্ছে। যা প্রতিযোগিতামূলক প্রবণতার অংশ। মুদ্রাস্ফীতির চাপ কমাতে কোম্পানিগুলি গত অর্থবছরের শেষ প্রান্তিকে মূল্য বাড়ালেও, তা থেকে তেমন কোনো সাহায্য হয়নি। বিক্রয় বৃদ্ধির ক্ষেত্রে মর্ডারেট ইমপ্রুভ বা উন্নত হতে পারে। যদিও মোট মার্জিনের চাপ অব্যাহত থাকবে। কোম্পানিগুলি সাধারণ ধারাবাহিকভাবে আরও ভালো ভলিউম তৈরির দিকে মনোনিবেশ করছে। এমন অবস্থায় ডাবর এমন একটি প্রধান কোম্পানি যা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সাম্প্রতিক সেশনগুলিতে শেয়ারটির প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সাধারণ বাণিজ্য চাপের মধ্যে থাকলেও মর্ডান ট্রেড, ই-কমার্স এবং কুইক কমার্স প্রবৃদ্ধির পথে রয়েছে। বাজেটের কারণে এই সেক্টরগুলির জন্য যেমন কিছু খরচ হতে পারে, তেমনি পুনরুদ্ধারেরও সম্ভাবনা রয়েছে। আবার অন্যদিকে দেশীয় বাজারে ‘হোমমেড’ এবং ‘বাদশা’ ব্র্যান্ডের মতো ডাবরের রন্ধন সম্পর্কীত ব্যবসা দ্বি-অঙ্কের লাভ করতে পারে। তবে সমগ্র ভারতীয় ব্যবসার রাজস্ব হ্রাস পাবে। আরবান অঞ্চলের চাহিদার হ্রাস ডাবর ইন্ডিয়ার লাভ সিঙ্গেল ডিজিট বা একক অঙ্কে নামিয়ে আনবে। আর এই পতন ২০২৪-২৫ সালের চতুর্থ প্রান্তিকে নিম্ন ভিত্তির উপর ভিত্তি করে আশা করা হচ্ছে। যখন রাজস্ব মাত্র ৩% বৃদ্ধি পেয়েছিল।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading