buzywithinfoBuzy With Info
Everything About Business
Carrefour

বিদেশী কোম্পানিগুলি ব্যবসা প্রতিষ্ঠা এবং প্রসারের জন্য গুরুত্ব দিচ্ছে ভারতকে! ক্যারেফোরের এটাই কী প্রথম উদ্যোগ?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বর্তমানে ভারত হয়ে উঠেছে বিশ্বের জনপ্রিয় কোম্পানিগুলির পছন্দের বাজার। ব্যবসা নতুন করে দেশে প্রতিষ্ঠা করা হোক বা ব্যবসা প্রসারিত করা, উভয় ক্ষেত্রেই বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবার জানা যাচ্ছে যে ফরাসি বহুজাতিক রিটেল জায়ান্ট বা খুচরা ব্যবসায়ী ক্যারেফোর (Carrefour) ভারতে তার উপস্থিতি প্রতিষ্ঠা করতে দুবাই-ভিত্তিক অ্যাপারেল গ্রুপের সাথে একটি ফ্র্যাঞ্চাইজি অংশীদারিত্ব চালু করছে। অংশীদারিত্বের প্রাথমিক ভাবে ভারতের উত্তর দিকে বেশি নজর দিতে চলেছে ফরাসি বহুজাতিক কোম্পানিটি। 

10

গত সপ্তাহে প্রথম বারের মতো ক্যারেফোরের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশ জুড়ে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে। আর কোম্পানি ২০৩০ সালে প্রথম স্টোর খোলার বিষয় প্রত্যাশা করছে। পাশাপাশি জানিয়েছে, প্রায় ১.৪ বিলিয়ন লোকের জনসংখ্যার সাথে, ক্রমবর্ধমান ভোক্তা ব্যয় ক্ষমতার অতিরিক্ত আকর্ষণের সাথে ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম খাদ্য বাজার। ক্যারেফোরের আন্তর্জাতিক অংশীদারিত্বের প্রধান নির্বাহী পরিচালক প্যাট্রিক লাসফার্গেস বলেছেন, “ভারতে ক্যারেফোরের আগমন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যার পরে ২০২৬ সালের মধ্যে ১০টিরও বেশি নতুন দেশে আমাদের ব্যবসা ছড়িয়ে যাবে।”
অ্যাপারেল গ্রুপের মালিক এবং অ্যাপকর্প হোল্ডিং-এর সভাপতি নীলেশ বেদ বলেছেন, “আমাদের লক্ষ্য সমস্ত ভারতীয় গ্রাহকদের কাছে খুব আকর্ষণীয় দামে সেরা পণ্য অফার করা এবং কেনাকাটা করার জন্য ক্যারেফোরকে তাদের প্রিয় ব্র্যান্ড করা।” প্রায় ৪০ টি দেশে ১৪,০০০ স্টোর সহ বিশ্বের বৃহত্তম খুচরা বিক্রেতাদের মধ্যে একটি ক্যারেফোর। কিন্তু এই প্রথম নয় পূর্বে অন্য একটি স্থানীয় খুচরা বিক্রেতার সাথে অংশীদারিত্বের মাধ্যমে ভারতীয় বাজারকে জয় করার চেষ্টা করেছিল। কিন্তু ২০১৪ সালে বাজারটি খারাপ পারফর্ম করায় ব্যবসা প্রত্যাহার করে নেয়৷

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading