ভারত বর্তমানে বৈশ্বিক বাজারে বহুমুখী ক্ষেত্রে শক্তিশালী হওয়ার চেষ্টায় রয়েছে। যে কাজের ছোট্ট পদক্ষেপ হিসাবে বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারি তৈরির জন্য প্রাথমিকভাবে ২.২ বিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ১৮,১০০ কোটি টাকা ব্যয় করবে বলে জানা যাচ্ছে। আর এই প্রোগ্রামে ব্যাটারি উৎপাদন করার জন্য নির্বাচিত কোম্পানিগুলি হল Reliance Industries Ltd, JSW Neo Energy Ltd এবং Ola Electric Mobility Pvt.। এছাড়াও এই জনবহুল দেশের পরিকাঠামো, পরিবর্তিত জলবায়ু ও প্রযুক্তি বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষিত করছে বেশি। তাই আশা করা যাচ্ছে যে সময়ের সাথে ভারতের বিদেশি বিনিয়োগ (Investment) বৃদ্ধি পাবে।
এই বিষয়টি উল্লেখ করে সিটি গ্রুপ জানিয়েছে, ভারত সরকারের লক্ষ্য রয়েছে আগামী সাত বছরে ১১০ বিলিয়ন ডলারে বিদেশি বিনিয়োগ (Investment) উন্নীত করার প্রচেষ্টায় রয়েছে। যে কারণে বিশ্ব তথা বিশেষ ভাবে দক্ষীণ এশিয়ার দেশগুলিকে চীন থেকে দূরে রাখার জন্য বহুমুখীতা গ্রহণ করেছে। তবে সিটিগ্রুপের মতে, ভারতকে সাত বছরের অপেক্ষা করতে হবে না। চলতি বছরেই অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরে ভারত ১০০ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ (Investment) আকৃষ্ট করবে বলে জানা যাচ্ছে।
এর পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ভারতীয় কর্পোরেট ব্যাংকিংয়ের প্রধান K. Bala subramanian (কে. বালা সুব্রমানিয়াম) – এর মতে, ভারতের বিদেশি বিনিয়োগ উন্নীত করা লক্ষ্যে দেশীয় বৃহত্তর কোম্পানিগুলির বিশেষ অবদান থাকবে। আর সংস্থাগুলি বিদেশি পুঁজি প্রবাহের সুবিধাভোগী হিসাবেও কাজ করবে। সাথে বালা আরও জানান যে, নরেন্দ্র মোদী এই দশকের শেষ নাগাদ ৫০০ গিগাওয়াট নন-ফসিল ফুয়েল এনার্জি ইনস্টল করার প্রতিশ্রুতি গ্রহণ করছেন এবং ২০৭০ সালের মধ্যে প্রতিশ্রুতি পূরণের জন্য সোলার পাওয়ারে ১ট্রিলিয়ন ডলার বিনিয়োগ সুরক্ষিত করার লক্ষ্যে রয়েছেন।
সিটি গ্রুপের প্রতিবেদন অনুযাযী, ভারতের Climate transition (জলবায়ু পরিবর্তন) ছাড়াও ইলেকট্রনিক্স এবং অবকাঠামো সম্পর্কিত উৎপাদন বিদেশি বিনিয়োগকারীদের কাছে গুরুত্ব পাচ্ছে। আর এটি আশা করা যাচ্ছে যে দেশের উৎপাদন খরচের মোট মূলধন বিদেশি বিনিয়োগ থেকেই আসবে। খুশির খবর হল, জাপানের ১,৬০০ কোম্পানি ইতিমধ্যে ভারতের সাথে ব্যবসার শররে করেছে সরবরাহকারী হিসাবে। এছাড়া জানা যাচ্ছে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির পদক্ষেপ হিসাবে রয়েছে তাদের মধ্যে অন্যতম মার্কিন – ভারত করিডোর।
Article By – সুনন্দা সেন






