buzywithinfoBuzy With Info
Everything About Business
Foxconn

২০২৪-২৫ অর্থবছরে ফক্সকন ইন্ডিয়া হয়েছে লাভবান; কোম্পানির আয় ২০ বিলিয়ন ডলার ছাড়ানোর সাথে বৃদ্ধি পেয়েছে কর্মী সংখ্যা

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

সম্প্রতি প্রকাশিত সূত্র জানিয়েছে, তাইওয়ানের ইলেকট্রনিক্স বৃহৎ উৎপাদনকারী ‘ফক্সকন’ ২০২৪-২৫ অর্থবছরে ভারতে তাদের আয় দ্বিগুণেরও বেশি করে ২০ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১.৭ লক্ষ কোটি টাকা) ছাড়িয়েছে। পাশাপাশি গত অর্থবছরে কোম্পানিটি দেশে তার মোট কর্মচারীর সংখ্যাও বৃদ্ধি করেছে। শিল্প ও সরকারি সূত্রগুলির সাথে অবগত অনুমান PTI-কে জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে ফক্সকন ইন্ডিয়া প্রায় ৮০,০০০-এ উন্নীত করেছে কর্মী। একটি সূত্র তার প্রকাশিত তথ্যে উল্লেখ করেছে, ‘ভারতে ফক্সকনের রাজস্ব দ্বিগুণেরও বেশি বেড়ে ২০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি হয়েছে এবং কর্মচারীর সংখ্যা ৮০,০০০ ছাড়িয়েছে।’

10

কেন্দ্রীয় মন্ত্রী (Union minister) অশ্বিনী বৈষ্ণব এই মাসের (এপ্রিল) ঘোষণা করেছিলেন যে ভারত থেকে মোবাইল ফোন রপ্তানি ২০২৪-২৫ অর্থবছরে সর্বকালের সর্বোচ্চ ২ লক্ষ কোটি টাকা অতিক্রম করেছে। যেখানে শুধুমাত্র আইফোন রপ্তানি হয়েছে ১.৫ লক্ষ কোটি টাকার। আর ফক্সকন হলো আইফোনের বৃহত্তম প্রস্তুতকারক। কোম্পানিটি ইতিমধ্যেই ২.৮ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৫,০০০ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে বেঙ্গালুরুর কাছে দেবানহাল্লিতে দ্বিতীয় ফ্যাসিলিটি প্রস্তুত করছে। যা ফক্সকনের চীনের বাইরে আইফোন প্রস্তুত উদ্যোগের অংশ। এছাড়া নতুন ফেসিলিটি ৪০,০০০-এরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।

এছাড়াও তাইওয়ানের ইলেকট্রনিক্স উৎপাদনকারী জায়গাটি উত্তরপ্রদেশে একটি ইলেকট্রনিক্স উৎপাদন ইউনিট স্থাপনের জন্য উত্তরপ্রদেশ সরকারের সাথেও আলোচনা করছে। যা ৩০০ একর এলাকা জুড়ে বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে। মোবাইল ফোন উৎপাদনের পাশাপাশি রপ্তানির পরিসর বিস্তৃত করার জন্য ৪০০ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩,৩২৪ কোটি টাকা) বিনিয়োগের মাধ্যমে হায়দ্রাবাদের কারখানায় এয়ারপড (Airpods)-এর উৎপাদন শুরু করেছে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading