Article By – সুনন্দা সেন

রেস্ট অফ ওয়ার্ল্ড উপযুক্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, অ্যাপলের একটি গুরুত্বপূর্ণ উৎপাদন অংশীদার ফক্সকন (Foxconn) ভারতের তাদের কারখানায় চীনা কর্মীদের জন্য নতুন কর্মী পরিবর্তনের ব্যবস্থাপনা বন্ধ করে দিয়েছে। তার পরিবর্তে তাইওয়ানিজ কর্মী পাঠানো শুরু করেছে। প্রকাশনিতে আরও বলা হয়েছে, ভারতে পৌঁছানোর জন্য নির্ধারিত গুরুত্বপূর্ণ উৎপাদন সরঞ্জামের চালানিও বিলম্বিত হয়েছে। আর এই বিলম্ব ভারতে ফক্সকনের কার্যক্রমের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। এছাড়া চীন থেকে স্থানান্তরিত করে আইফোন উৎপাদনে বৈচিত্র্য আনার অ্যাপেলের পরিকল্পনাকেও সম্ভাব্যভাবে বাধাগ্রস্ত করতে পারে। বর্তমানে বিলম্বের কারণে মূলত তামিলনাড়ু এবং কর্ণাটকে অবস্থিত ফক্সকনের আইফোন অ্যাসেম্বলি প্ল্যান্ট ক্ষতিগ্রস্থ হচ্ছে।
প্রতিবেদন অনুসারে, ভারতে আসার জন্য নির্ধারিত চীনা কর্মীদের তাদের ট্যুর বাতিল করতে বলা হয়েছে। এমনকি যে সবার চীনা কর্মীরা ইতিমধ্যে ভিসা এবং বিমানের টিকিট পর্যন্ত পেয়ে গেছিল তাদেরও ইন্ডিয়া ট্যুর থেকে বিরত রাখা হয়েছে। একইভাবে ভারতে উপস্থিত শ্রমিকদের ইতিমধ্যেই চীনে ফিরে যাওয়ার কথা বলা হয়েছে। এদিকে উৎপাদন এবং অন্যান্য কাজে বিলম্ব দূর করার জন্য ফক্সকন চীনা কর্মীদের বদলে কার্য সম্পন্ন করার বিষয়ে তাইওয়ানের কর্মীদের মোতায়নের কথা বিবেচনা করছে বলে জানা যাচ্ছে। কারণ বর্তমানে সরঞ্জাম, জনবল না থাকায় এবং ভারতের কাছে সরঞ্জাম তৈরির প্রযুক্তি না থাকায় প্রডাকশনে বিলম্ব হচ্ছে।
২০১৯ সালে কোভিডের কারণে ফক্সকন তার উৎপাদন সেক্টর চীন থেকে ভারতে স্থানান্তর করে। তারপর থেকে চীন থেকে ধীরে ধীরে ব্যবসা বের করে আনার প্রয়াসে থাকে সংস্থাটি। তবে ইতিমধ্যে ভারতে চূড়ান্ত সমাবেশের জন্য পর্যাপ্ত আইফোন ইউনিট নিশ্চিত করার বিষয়ে ফক্সকন তার চীনা কারখানাগুলিতে উৎপাদন বৃদ্ধি করেছে। যা চীন ও ভারতের মধ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সীমান্ত বিরোধের কারণে উভয় দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই তিক্ত সম্পর্ক বিরাজ করছে এবং তাদের অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।




