buzywithinfoBuzy With Info
Everything About Business
gsdp

২৮টি রাজ্যের মধ্যে শীর্ষ রাজ্যগুলির GSDP বিশ্বব্যাপী কিছু দেশের থেকেও বেশি! শীর্ষ ৫টি ধনী রাজ্যের তালিকায় কী রয়েছে পশ্চিমবঙ্গ? চোখ রাখুন তালিকায়

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের অর্থনীতি তার ২৮টি রাজ্যে যথাযথ অংশগ্রহণ এবং অর্থনৈতিক সাহায্য দ্বারা পরিচালিত হয়। প্রতিটি রাজ্যই দেশের গ্রোস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট বা GSDP এবং সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০২৫ সালেও কিছু রাজ্য তার প্রবৃদ্ধি অব্যাহত রেখেছে। যার নেতৃত্বে রয়েছে শিল্প, কৃষি, পরিষেবা এবং প্রযুক্তি। ফোর্বসের প্রতিবেদন অনুসারে ২০২৪-২৫ সালের জন্য ভারতের শীর্ষ ধনী রাজ্যগুলির GSDP অনেকটা বৃদ্ধি পেয়েছে। আর তারা শীর্ষ ১০টি রাজ্যের তালিকাও প্রকাশ করেছে। যার প্রথম পাঁচে জায়গা করতে পেরেছে পশ্চিমবঙ্গ? 

July 18 New in article ads By Sir

এদিকে S&P গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের মতে দেশের নমিনাল GDP প্রায় দ্বিগুণ হবে বলে আশা করা হচ্ছে এবং তা ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে ৭ ট্রিলিয়ন ডলারের সীমা অতিক্রম করবে আশা করা হচ্ছে। ফোর্বসের দ্বারা প্রকাশিত ভারতীয় ২৮টি রাজ্যের মধ্যে শীর্ষ ৫টি ধনী রাজ্যের তালিকা হলো –

  1. মহারাষ্ট্র:  ভারতের অর্থনৈতিক চালিকাশক্তির প্রধান দাবেদার হিসেবে পরিচিত মহারাষ্ট্র। আশা করা হচ্ছে যে দেশের দ্বিতীয় জনবহুল রাজ্যের ২০২৪-২৫ সালের রেকর্ড GSDP ৪২.৬৭ লক্ষ কোটি টাকায় দাঁড়াবে বলে আশা করা হচ্ছে। রাজধানী মুম্বাইকে কেন্দ্র করে রাজ্যটি শীর্ষ আর্থিক শ্রষ্টা হিসাবে কাজ করছে।
  1. তামিলনাড়ু:  রাজ্যটি আসলে অটোমোবাইল, টেক্সটাইল এবং তথ্য প্রযুক্তির জন্য একটি শীর্ষস্থানীয় কেন্দ্র হয়ে উঠেছে। বাড়তে থাকা অর্থনীতি তামিলনাড়ুকে তালিকায় দ্বিতীয় স্থানে রেখেছে। যার GSDP হতে পারে ৩১.৫৫ লক্ষ কোটি টাকা।
  1. কর্ণাটক:  ভারতের সিলিকন ভ্যালির রয়েছে তালিকার তৃতীয় স্থানে। ২০২৪-২৫ সালের কর্ণাটকের অর্থনীতি ২৮.০৯ লক্ষ কোটি টাকার GSDP অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে।
  1. গুজরাট:  ২০২৪-২৫ সালের মধ্যে গুজরাটে অর্থনীতির GSDP ২৭.৯ লক্ষ কোটি টাকার সীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। যা শক্তিশালী পরিকাঠামো দ্বারা চালিত।
  1. উত্তরপ্রদেশ (UP):  ২০২৪-২৫ অর্থবছরের জন্য UP-এর DSDP ২৪.৯৯ লক্ষ কোটি টাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। যার অর্থনীতি মূলত কৃষি, উৎপাদন, পর্যটন এবং পরিষেবা দ্বারা চালিত।

অর্থনীতি উৎপাদন, পরিষেবা এবং কৃষি দ্বারা সমর্থিত পশ্চিমবঙ্গের অর্থনীতি ইতিবাচক রয়েছে। তবে একটুর জন্য রাজ্যটি শীর্ষ পাঁচে তালিকা থেকে বাদ পড়েছে। কিন্তু শীর্ষ দশের মধ্যে ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে। পশ্চিমবঙ্গের বার্ষিক GSDP ১৮.৮ লক্ষ কোটি টাকায় পৌঁছাবে বলে ধারণা রয়েছে। যার রাজধানী কলকাতা একটি গুরুত্বপূর্ণ আর্থিক এবং তথ্য প্রযুক্তির কেন্দ্র হিসাবে কাজ করছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading