buzywithinfoBuzy With Info
Everything About Business
securities transaction

ভারতের নেট প্রত্যক্ষ কর আদায় এবং কর্পোরেট কত হ্রাস পেয়েছে; কিন্তু কত শতাংশ করে হ্রাস পেলো? জানুন বিস্তারিত

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

১১ জুলাই, ২০২৫ প্রকাশিত আয়কর বিভাগের তথ্য অনুসারে, ১০ জুলাই পর্যন্ত ভারতের নেট প্রত্যক্ষ কর আদায় ১.৩% কমে প্রায় ৫.৬৩ ট্রিলিয়ন টাকায় দাঁড়িয়েছে। কর্পোরেট করও ৩.৭% কমেছে এবং নন-কর্পোরেট কর মাত্র ০.০৪% কমেছে। চলতি অর্থবছরের এই পর্যন্ত সিকিউরিটিজ লেনদেন কর (Securities Transaction Tax) একমাত্র কর যা বৃদ্ধি পেয়েছে। আর তা ৭.৪৬% বেড়ে ১৭,৮৭৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। যা ২০২৪-২৫ অর্থবছরে এই একই সময় ১৬,৬৩২ কোটি টাকা ছিল। প্রায় এক মাস আগে মোট কর আদায়ের প্রবৃদ্ধি ৪.৮৬% বেশি ছিল। তবে ১৯ জুন পর্যন্ত নিট কর আদায় একবছর আগের তুলনায় ১.৪% কম ছিল। 

9

১০ জুলাই পর্যন্ত সামগ্রিকভাবে কর্পোরেট কর আদায় ৯.৪২% বৃদ্ধি পেয়েছে। তবে সেক্টরটি এখন পর্যন্ত করা কর রিফান্ডের একটি উল্লেখযোগ্য অংশ পেয়েছে। যা ৮৯,৮৬৩ কোটি টাকা যোগ করেছে এবং তা ৫৬.৮৫% বৃদ্ধি প্রতিফলিত করে। অন্যদিকে একই সময়ে ব্যক্তিগত, অবিভক্ত হিন্দু পরিবার, সংস্থা, আর্টিফিসিয়াল জুডিসিয়াল পার্সন, লোকাল অথোরাইস এবং পরিবার প্রদত্ত কর সহ নেট অ-কর্পোরেট বা নন-কর্পোরেট কর প্রাপ্তি সামান্য হ্রাস পেয়ে প্রায় ৩.৪৫ ট্রিলিয়ন টাকায় দাঁড়িয়েছে। তবে, এই ধরনের করদাতাদের রিফান্ড বার্ষিক হিসাবে প্রায় ২৭% কমে ১২,১১৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। 

কর বিশেষজ্ঞরা মূলত রিফান্ড বৃদ্ধির কারণকে নেট প্রত্যক্ষ কর আদায় হ্রাসের জন্য দায়ী করেছেন। তবে সাথে উল্লেখ করেছেন যে অন্যান্য কারণও এর পেছনে ভূমিকা পালন করেছিল। শার্দু অমরচাঁদ মঙ্গলদাস অ্যান্ড কোং- এর অংশীদার গৌরী পুরী নেট প্রত্যক্ষ কর আদায় হ্রাসের কারণ হিসেবে মূলত উচ্চ কর রিফান্ডের সাথে যুক্ত করেছেন। তিনি বলেন, এটি করদাতাদের পরিষেবা উন্নত করার উপর সরকারের মনোযোগ প্রতিফলিত করছে। কারণ সময়পযোগী এবং দক্ষ রিফান্ড প্রক্রিয়াকরণ ব্যবসা সহজ করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এদিকে EY ইন্ডিয়ার কর অংশীদার (Tax Partner) সমীর কানাবার বলেন, ব্যক্তিগত করের ক্ষেত্রে সংশোধিত স্ল্যাব কাঠামো করদাতাদের একটি বৃহৎ ভিত্তিতে স্বস্তি প্রদান করে চলেছে। যার ফলে কর দায় (tax liability) হ্রাস পেয়েছে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading