buzywithinfoBuzy With Info
Everything About Business
NPS

PRAN বা Permanent Retirement Account Number কী? কীভাবে পাবেন PRAN? জানুন বিশদে

অবসরের জন্য সঞ্চয়ের কথা যখন ওঠে তখন NPS বা National Pension System-এর প্রসঙ্গ সমান প্রথমে মাথায় আসে। যেহেতু এর রিটার্ন market-linked এবং বেশ কিছু কর সুবিধাও পাওয়া যায় তাই অবসরকালীন পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে NPS। ২০২৪ অর্থবর্ষে মোট ৯ লাখ ৩৭ হাজার নতুন সাবস্ক্রাইবার NPS-এর সঙ্গে যুক্ত হয়েছেন যা ছিল ২০২৩ সালের মোট নতুন যুক্ত হওয়া সাবস্ক্রাইবারের তুলনায় 13.6% বেশি। NPS-এ প্রতিবছর নতুন নতুন এত সাবস্ক্রাইবার যে যুক্ত হচ্ছেন, জানেন কি NPS কীভাবে নিজেদের সাবস্ক্রাইবারদের চিহ্নিত করে বা কীভাবে ম্যানেজ করে এতগুলি প্রোফাইল? PRAN-এর দ্বারা এটি সম্ভবপর হয়। যাতে সহজে NPS গ্রাহকদের অ্যাকাউন্ট শনাক্তকরণ করা হয় তার জন্য NPS গ্রাহক পিছু একটি করে Permanent Retirement Account Number ইস্যু করা হয়।

July 18 New in article ads By Sir

আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব PRAN কী, কেন এটি গুরুত্বপূর্ণ, এর সুবিধা কী এবং কীভাবে আবেদন করবেন PRAN-এর জন্য সেটিও দেখে নেব।

NPS-এ PRAN কী?

PRAN বা Permanent Retirement Account Number হল ১২ অঙ্কের একটি ইউনিক নম্বর যেটি প্রত্যেক সাবস্ক্রাইবার যাঁরা NPS-এ রেজিস্টার করেছেন, তাঁদের জন্য অ্যালট বা ইস্যু করা হয়। যেহেতু এটি এক এবং অদ্বিতীয় একটি নম্বর, তাই কোনো NPS গ্রাহকের কাছেই একের বেশি PRAN বা Permanent Retirement Account Number থাকা সম্ভব নয়। আপনার রিটায়ারমেন্টের যাবতীয় সঞ্চয় সম্পর্কে ট্র্যাক করতে পারবেন PRAN-এর সাহায্যে। আপনি NPS-এর Tier 1 বা Tier 2, দুটি অ্যাকাউন্টের ক্ষেত্রেই একটিই PRAN পাবেন। আপনি যে-কোনো লোকেশন থেকে PRAN-এর সাহায্যে NPS-এ বিনিয়োগ করতে পারেন।

কীভাবে পাবেন PRAN?

আপনি অনলাইন এবং অফলাইন দুইভাবেই Permanent Retirement Account Number পেতে পারেন। 

  • অনলাইন পদ্ধতি:

অনলাইনে PRAN-এর আবেদন করতে হলে দুভাবে সেটি করা যাবে—

9

PAN Card ব্যবহার করে :

প্রথম ধাপ:  NSDL-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘National Pension System’-এ ক্লিক করুন। 

দ্বিতীয় ধাপ:  এরপর রেজিস্ট্রেশন পদ্ধতি সম্পূর্ণ করার বিকল্প পাওয়া যাবে, যার মাধ্যমে রেজিস্ট্রেশন পদ্ধতি পূর্ণ করতে হবে।

এই ধাপেই আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট নির্বাচন করতে হবে, এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্যাদি রেজিস্ট্রেশন প্রসেসে KYC যাচাইকরণের জন্য প্রয়োজন হবে।

তৃতীয় ধাপ:  এরপর অনলাইন আবেদন পত্রটি যাবতীয় তথ্য দ্বারা পূরণ করুন। 

চতুর্থ ধাপ:  আপনার সই ও ছবি আপলোড করুন।

পঞ্চম ধাপ:  সবশেষে, আপনাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাওয়া হবে যেখানে আপনাকে NPS অ্যাকাউন্টের জন্য পেমেন্ট করতে হবে।

আধার কার্ড ব্যবহার করে :

প্রথম ধাপ:  NSDL-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘National Pension System’-এ ক্লিক করুন।

দ্বিতীয় ধাপ:  এরপর রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে ‘Register With Aadhaar Offline e-KYC’ বিকল্পে ক্লিক করুন।

তৃতীয় ধাপ:  এরপর আপনার আধার কার্ডে যে রেজিস্টার করা নম্বরটি আছে তাতে একটি OTP আসবে। সেই OTP-র মাধ্যমে KYC ভেরিফিকেশন পদ্ধতিটি সম্পূর্ণ করুন। 

চতুর্থ ধাপ:  Aadhaar KYC verification-এর সময় আপনার নাম ও বাকি যাবতীয় তথ্যাদি আধার কার্ডের মারফত অটোমেটিক্যালি পাওয়া যাবে। 

পঞ্চম ধাপ:  ফর্মের বাকি প্রয়োজনীয় জায়গাগুলি অনলাইনে পূর্ণ করুন।

ষষ্ঠ ধাপ:  আপনার সই-এর ‘jpeg’ বা ‘jpg’ ফরম্যাট আপলোড করুন। আপনি যদি আধার কার্ডের ছবির বদলে অন্য ছবি দিতে চান তাহলে সেটিও ওই একই ফরম্যাট আপলোড করতে হবে।

সপ্তম ধাপ:  পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাওয়া হবে। আপনি net banking বা অন্য পেমেন্ট পদ্ধতির মাধ্যমে NPS কন্ট্রিবিউশন জমা করতে পারেন। 

এই পুরো প্রক্রিয়াটি শেষ হওয়ার পর ১২ অঙ্কের PRAN অ্যালট করা হবে এবং আপনাকে অনলাইনে একটি PDF কপি পাঠানো হবে। এবার প্রতিবারের বিনিয়োগের জন্য PRAN একেবারে তৈরি। এছাড়াও একটি ফিজিক্যাল PRAN Kit আপনার দেওয়া ঠিকানায় পৌঁছে যাবে।

11
  • অফলাইন পদ্ধতি:

প্রথম ধাপ:  নিকটবর্তী NPS POP অর্থাৎ Point-of-Presence-এ যেতে হবে। 

দ্বিতীয় ধাপ:  CSRF অর্থাৎ একটি Subscriber Registration From POP অফিশিয়ালদের থেকে সংগ্রহ করতে হবে।

তৃতীয় থাপ:  ফর্ম ভর্তি করে দরকারি নথি যেমন আধার, প্যান, ক্যানসেল চেক, ছবি ইত্যাদি জমা করতে হবে। 

চতুর্থ ধাপ:  এবার রেজিস্ট্রেশন ফর্মটি জমা করে নগদ, চেক কিংবা ডিমান্ট ড্রাফ্টের সাহায্যে কন্ট্রিবিউশন জমা করুন।

পেমেন্ট ও যাবতীয় ভেরিফিকেশনের পর আপনার মেইল ও মোবাইল নম্বরে আপনি Permanent Retirement Account Number-টি পাবেন। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর আবেদন জমা করার ২০ দিনের মধ্যে আপনার নির্দেশিত ঠিকানায় PRAN Kit পৌঁছে যাবে।

কেন PRAN NPS অ্যাকাউন্টহোল্ডারদের জন্য প্রয়োজন?

→ পরিচয়পত্র:  প্রত্যেক NPS গ্রাহকদের জন্য এটি অদ্বিতীয় একটি পরিচয়পত্র যার সাহায্যে যে-কোনো ধরনের ট্র্যাকিং করা সম্ভব।

→ লগইন সুবিধা:  NPS অ্যাকাউন্টে লগইন করতে আপনার PRAN বা Permanent Retirement Account Number-টি প্রয়োজন হবে।

ট্রানজ্যাকশন:  NPS-এর প্রতিটি ট্রানজ্যাকশনের জন্য PRAN প্রয়োজন।

পোর্টেবল:  কোনো গ্রাহক নিজের বাসস্থান বা চাকরি পরিবর্তন করলেও এই নম্বরটির কোনো পরিবর্তন হবে না, এটি একই থাকবে। ফলে এইসব ক্ষেত্রে গ্রাহকরা বারেবারে নম্বর পরিবর্তনের ঝঞ্ঝাট থেকে মুক্ত হবে।

তবে মনে রাখবেন, PRAN অ্যাক্টিভ রাখতে ন্যূনতম কন্ট্রিবিউশন অর্থাৎ ১০০০ টাকা বছরে অন্তত ১ বার জমা করা বাধ্যতামূলক। কন্ট্রিবিউশন বছরে ১ বারও না করলে অ্যাকাউন্ট ব্লক বা ফ্রিজ হয়ে যাবে। তবে যদি আপনি জরিমানাসহ ন্যূনতম কন্ট্রিবিউশন জমা করেন, তাহলে আবার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading