আন্তর্জাতিক মুদ্রা তহবিল মঙ্গলবার (১৬ জুলাই, ২০২৪- এ) চলতি অর্থবছর (২০২৪-২৫)- এর জন্য ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির ২০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭%- এ উন্নীত করেছে। এই আন্তর্জাতিক সংস্থা এপ্রিল মাসে ভারতের চলতি অর্থবছরের প্রবৃদ্ধি ৬.৮% হবে বলে অনুমান করেছিল। যা ২০২৩ সালের তুলনায় চলতি বছরের অর্থনৈতিক বৃদ্ধির প্রতিফলন। বিশেষ করে গ্রামীণ এলাকার উন্নতি দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রবৃদ্ধিকে প্রতিফলিত করছে। সম্পূর্ণ বিষয়টি আইএমএফ তার সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক আউটলুক বার্তায় তুলে ধরেছে।
এছাড়াও আন্তর্জাতিক মুদ্রাতহবিল জানিয়েছে, এপ্রিলের অনুরুপ অনুমান অনুযায়ী ভারতের মোট দেশজ উৎপাদন বা GDP ২০২৬ অর্থবছরের জন্য ৬.৫% হতে পারে। পাশাপাশি IMF– এর প্রকাশিত তথ্যা জানাচ্ছে যে, ২০২৩-২৪ অর্থবছরে ভারতের GDP ছিল ৮.২%। যা তার আগের অর্থবছরের অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরের ৭%- এর তুলনায় অনেক বেশি চিত্তাকর্ষক এবং উন্নীত। এছাড়াও গত অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিকে দেশের GDP 7.8% ছিল। যা আগের বছরের GDP– এর থেকে বেশি। ভারতের পাশাপাশি আইএমএফ ভারতের চলতি অর্থবছরে GDP- র পূর্বাভাস বাড়িয়েছে! দেশের আনুমানিক বৃদ্ধি কত হবে? চীনের জন্য ২০২৪ সালের বৃদ্ধির পূর্বাভাস ৫%- এ উন্নীত করেছে।
অবশ্য কেবল ভারত এবং চীনের নয়, আন্তর্জাতিক মুদ্রাতহবিল বৈশ্বিক প্রবৃদ্ধি বিষয়েও পুনরায় অনুমান প্রকাশ করেছে। যেখানে বৈশ্বিক প্রবৃদ্ধি ২০২৪ সালের জন্য ৩.২%- এ অপরিবর্তিত এবং ২০২৫ সালের জন্য ৩.৩%- এ কিছুটা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি মুদ্রাস্ফিতীর নিরিখে আইএমএফ জানিয়েছে যে, বৈশ্বিক মুদ্রাস্ফিতী সময়ের সাথে কমতে থাকবে। আর বলেছে যে উন্নত অর্থনীতিতে সংশোধিত আর্থিক পূর্বাভাস হল ২০২৪ এবং ২০২৫ সালে নিস্ক্রিয়করণের গতি (Pace of disinflation) কমবে।
Article By – সুনন্দা সেন






