Article By – সুনন্দা সেন

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি, ২০২৫) জারি করা সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস বা CBIC-এর এক বিজ্ঞপ্তি অনুসারে, ভারত সরকার প্রতি ১০ গ্রামে সোনার বেস ইম্পোর্ট (আমদানি) প্রাইস ৪১ ডলার বাড়িয়ে ৯৩৮ ডলার নির্ধারণ করেছে। রূপোর বেস প্রাইসও প্রতি কেজিতে ৪২ ডলার বাড়ানো হয়েছে। সর্বশেষ আমদানি মূল্য সংশোধন বা ইম্পোর্ট প্রাইস রিভিসন সম্ভবত দেশীয় সোনার দামের উপর প্রভাব ফেলবে। কারণ ব্যবসায়ীরা নতুন বেস কষ্ট বা মূল খরচ রিফ্লেক্ট করার জন্য দাম সামঞ্জস্য করে।
এই সংশোধনী বিশ্বব্যাপী মূল্য প্রবণতাকে প্রতিফলিত করে। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনা এমন সময়েও সোনার চাহিদা বাড়ছে। কারণ এটি একটি নিরাপদ বিনিয়োগ অ্যাসেট। আর বর্তমানের অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ভূ-রাজনৈতিক ঝুঁকির কারণে বিশ্বব্যাপী সোনার দাম বাড়ছে। উচ্চতর বেস প্রাইস নিশ্চিত করে যে আমদানি শুল্ক, যা বেসপ্রাইসের পারসেন্টেজ হিসাবে আরোপিত হয় তা বাজারের প্রবণতা সঠিকভাবে প্রতিফলিত করে। রূপার দামও বেড়েছে, যার ফলে এর মূল্যে এডজাস্টমেন্ট করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি,২০২৫) ভারতে সোনার দাম বেড়েছে। যা বিশ্বব্যাপী প্রবণতার প্রতিফলন। সোনার সাম্প্রতিক মূল্য নীচে উল্লেখ করা হলো:
- 24K সোনার দাম ৮,৬৬২ টাকা/গ্রাম।
- 22K সোনার দাম ৭,৯৪০ টাকা/গ্রাম।
- ১০ গ্রাম 22K (২২ ক্যারেট) সোনার দাম ৫০০ টাকা থেকে বেড়ে ৭৯,৪০০ টাকা হয়েছে।
- ১০০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫,০০০ টাকা বেড়ে ৭,৯৪,০০০ টাকা হয়েছে।




