buzywithinfoBuzy With Info
Everything About Business
Unemployment

চলতি অর্থবছরে প্রথম প্রান্তিকে বেকারত্বের হার সামান্য কমেছে! বর্তমানে শহরাঞ্চলে বেকারত্বের হার কত?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

দেশের শহুরে এলাকায় ১৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য বেকারত্বের হার চলতি অর্থবছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকে বা প্রথম প্রান্তিকে সামান্য হ্রাস পেয়েছে। বেকারত্বের হার হ্রাস পেয়ে ৬.৬০%- এ দাঁড়িয়েছে। যা গত অর্থবছরের শেষ ত্রৈমাসিকে ৬.৭% ছিল। শুক্রবার (১৬ আগস্ট) শ্রম দপ্তর এই তথ্য প্রকাশ করেছে।

11

 পর্যায়ক্রমিক শ্রমশক্তি জরিপ বা PLFS (Periodic Labour Force Survey)- এর তথ্য দেখায় যে, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকের বেকারত্বের ৬.৬০% হারের সমান গত অর্থবছরের একই ত্রৈমাসিকে বেকারত্বের হার ছিল। কোভিড মহামারির সময় বেকারত্বের হার যা দ্বিগুণ অংকে বেড়ে গিয়েছিল তা কয়েক মাস ধরে উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে। 

PLFS- এর ডেটা দেখিয়েছে যে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে শহর এলাকায় পুরুষদের বেকারত্বের হার ৫.৮০%- এ নেমে এসেছে। যা তার আগের ত্রৈমাসিকে ছিল ৬.১%। প্রকাশিত ডেটা অনুসারে বেকারত্বের হার ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকের ৫.৯% থেকে কিছুটা কম দেখা যাচ্ছে। অন্যদিকে মহিলাদের বেকারত্বের হার বেড়ে ৯% হয়েছে। যা আগের ত্রৈমাসিকে ৪.৫% ছিল। পাশাপাশি তা ২০২৩-২৪ অর্থবছরের একই ত্রৈমাসিকে রেকর্ড বেকারত্বের হার ৯.১% থেকে সামান্য কম। 

New in article ads By Sir 1

সমীক্ষার ফলাফল আরও দেখায় যে, শহরাঞ্চলে শ্রমশক্তির অংশগ্রহণের হার বা LFPR (Labour Force Participation Rate) চলতি অর্থবছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকে ৫০.১%- এ রয়েছে। যা তার আগের ত্রৈমাসিকের ৫০.২%- এর প্রায় সমান। তবে তা ২০২৩-২৪ অর্থবছরের এই প্রান্তিকের ৪৮.৮% শ্রমশক্তির অংশগ্রহণের হারের থেকে বেশি। পুরুষদের সমগ্র দেশের ক্ষেত্রে LFPR চলতি বছরের প্রথম প্রান্তিকে ৭৪.৭% বেড়েছে। যা তার আগের ত্রৈমাসিকে ৭৪.৪% ছিল।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading