Article By – সুনন্দা সেন

ভারতের কৃষি রপ্তানি নতুন উচ্চতায় পৌঁছানোর পথে। পিয়ূষ গোয়েল জানান, ভারতের কৃষি ও খাদ্য সম্পর্কিত পণ্যের রপ্তানি ২০২৫ সালে প্রায় ৫৫ বিলিয়ন ডলার বা প্রায় ৫ লক্ষ কোটি পৌঁছাতে পারে। আর এটি গত কয়েক বছরের ধারাবাহিক বৃদ্ধিকে আরও দৃঢ় করছে। সাথে আরও জানিয়েছেন যে, এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিভিন্ন বানিজ্য ও মুক্ত বাণিজ্য চুক্তি (FTAs)। যা ভারতের পণ্যগুলোকে বিশ্ববাজারে সহজে প্রবেশ করতে সাহায্য করছে।
খাদ্য ও প্রক্রিত খাদ্য পণ্যের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, ফল ও ডাল রপ্তানিও তিনগুণ বাড়েছে এবং শস্য ও চাল রপ্তানি উল্লেখযোগ্যভাবে উন্নতি করেছে। সরকার স্পষ্ট জানিয়েছে যে সংবেদনশীল কৃষিজ পণ্যে যেমন চিনি, কোনো শুল্ক ছাড় দেওয়া হবে না কোনো বাণিজ্য চুক্তির অংশ হিসেবে, যাতে দেশীয় কৃষক ও শিল্পকে রক্ষা করা যায়। তবে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক সংঘাত ভারতীয় কৃষি রপ্তানিকে ঝুঁকিতে ফেলতে পারে। প্রায় ১১.৮ বিলিয়ন ডলার মূল্যের পণ্য এই অঞ্চলের অনিশ্চয়তার কারণে বিপদের মুখে।
সংক্ষেপে বলা যায়, ২০২৫ সালে ভারতের কৃষি রপ্তানি ৫৫ বিলিয়ন ডলারের লক্ষ্য ছুঁতে পারে। সাথে FTAs এবং বৈশ্বিক বাজারে প্রবেশ সুবিধা বৃদ্ধির ফলে রপ্তানি বাড়ছে, সংবেদনশীল পণ্যে শুল্ক ছাড় বন্ধ রাখা হয়েছে, কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতি কিছু ঝুঁকি তৈরি করতে পারে। ভারত কৃষি রপ্তানিতে দ্রুত উন্নতি করছে এবং বিশ্ববাজারে নিজের অবস্থান আরও শক্ত করতে প্রস্তুত। তবে আন্তর্জাতিক বাজার ও ভূ-রাজনৈতিক পরিস্থিতি এই উন্নয়নের পথে কিছু চ্যালেঞ্জও আনতে পারে।




