buzywithinfoBuzy With Info
Everything About Business
trade

UAE-সহ একাধিক গালফ দেশের সঙ্গে স্থানীয় মুদ্রায় লেনদেন বৃদ্ধির আলোচনা জোরদার; অস্থিরতার মাঝেও বিকল্প ব্যবস্থা খুঁজছে ভারত

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে ভারত এবার গালফ দেশগুলোর সঙ্গে বাণিজ্যে বড় পরিবর্তনের পথে হাঁটছে। ডলার নির্ভরতা কমাতে এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপ হ্রাস করতে ভারত স্থানীয় মুদ্রায় বাণিজ্য নিষ্পত্তির পরিকল্পনা জোরদার করছে। সরকারি সূত্রে জানা গেছে, উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বিশেষ করে তেল ও জ্বালানি আমদানির ক্ষেত্রে রুপি এবং সংশ্লিষ্ট দেশের স্থানীয় মুদ্রায় লেনদেন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে একদিকে যেমন ডলারের চাহিদা কমবে, অন্যদিকে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপও হ্রাস পাবে। 

July 18 New in article ads By Sir 1

বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময় আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, ভূ-রাজনৈতিক টানা পোড়ান এবং ডলারের শক্তিশালী অবস্থানের কারণে উন্নয়নশীল দেশগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। তাই এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে বিকল্প বানিজ্য ব্যবস্থা হিসেবে স্থানীয় মুদ্রায় লেনদেন একটি গুরুত্বপূর্ণ কৌশল হয়ে উঠেছে। ভারত ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাত বা UAE-সহ কয়েকটি দেশের সঙ্গে এই ধরনের ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করেছে। ভবিষ্যতে সৌদি আরব, কাতার এবং অন্যান্য গালফ দেশগুলোর সঙ্গেও এই উদ্যোগ আরও বিস্তৃত হতে পারে বলে মনে করা হচ্ছে।

এই পদক্ষেপের ফলে শুধু আমদানি-রপ্তানির খরচ কমবে না, বরং দীর্ঘমেয়াদে ভারতীয় রুপির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাও বাড়বে। একই সঙ্গে এটি ভারতের অর্থনৈতিক কৌশলে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যেখানে দেশটি ধীরে ধীরে ডলার নির্ভরতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। তবে বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ব্যবস্থাকে সফল করতে হলে মুদ্রার স্থিতিশীলতা, দ্বিপাক্ষিক আস্থা এবং ব্যাংকিং অবকাঠামোর উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তারা গালফ দেশগুলোর সঙ্গে স্থানীয় মুদ্রায় বাণিজ্যের এই উদ্যোগকে ভারতের অর্থনৈতিক কূটনীতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading