buzywithinfoBuzy With Info
Everything About Business
Apple

বদলাচ্ছে গ্লোবাল সাপ্লাই চেইন! চীনে ভারতের ইলেকট্রনিক কম্পোনেন্ট রপ্তানি পৌঁছালো নতুন স্তরে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারত থেকে Apple Inc.-এর জন্য তৈরি ইলেকট্রনিক কম্পোনেন্ট রপ্তানি এবার নতুন রেকর্ড গড়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে এই রপ্তানির পরিমাণ পৌঁছেছে প্রায় ২.৫ বিলিয়ন ডলারে, যা ভারতের ইলেকট্রনিক্স শিল্পে এক বড় মাইলফলক হিসেবে ধরা হচ্ছে। এই রপ্তানির বড় অংশ যাচ্ছে চীনে, যা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এতদিন পর্যন্ত ইলেকট্রনিক কম্পোনেন্টের ক্ষেত্রে ভারত মূলত আমদানির ওপর নির্ভরশীল ছিল, বিশেষ করে চীন থেকে। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে—ভারত নিজেই চীনে কম্পোনেন্ট রপ্তানি করছে।

5 2

বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তন শুধুমাত্র বাণিজ্যের দিক থেকে নয়, বরং গ্লোবাল সাপ্লাই চেইনে ভারতের অবস্থানকেও নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রয়েছে ভারতের সরকারের বিভিন্ন প্রণোদনা প্রকল্পের। বিশেষ করে Electronics Component Manufacturing Scheme বা ECMS এবং Production Linked Incentive বা PLI স্কিমের মাধ্যমে দেশীয় উৎপাদনকে ব্যাপকভাবে উৎসাহ দেওয়া হয়েছে। এর ফলে ফক্সকন, টাটা ইলেকট্রনিক্সএবং Pegatron-এর মতো বড় সংস্থাগুলি ভারতে তাদের উৎপাদন বাড়িয়েছে এবং এখন শুধু অ্যাসেম্বলিং নয়, কম্পোনেন্ট তৈরিতেও জোর দিচ্ছে।

আর ভারত থেকে যে সব কম্পোনেন্ট রপ্তানি হচ্ছে তার মধ্যে রয়েছে—Printed Circuit Board Assemblies বা PCBA, মেকানিক্যাল পার্টস, ফ্লেক্স সার্কিট এবং গ্রাফাইট কম্পোনেন্ট।অর্থনীতিবিদরা বলছেন, এটি ভারতের জন্য একটি বড় টার্নিং পয়েন্ট। কারণ এর মাধ্যমে দেশটি শুধু “অ্যাসেম্বলি হাব” হিসেবে নয়, বরং “ম্যানুফ্যাকচারিং হাব” হিসেবে আত্মপ্রকাশ করছে। পরিসংখ্যান বলছে, গত অর্থবছরে যেখানে এই রপ্তানি ছিল প্রায় ৯২০ মিলিয়ন ডলার, সেখানে এবছর তা বেড়ে ২.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আশা করা হচ্ছে, বছরের শেষে এই সংখ্যা ৩.৫ বিলিয়ন ডলার ছুঁতে পারে।

এই প্রবণতা অব্যাহত থাকলে, ভবিষ্যতে ভারত গ্লোবাল ইলেকট্রনিক্স সাপ্লাই চেইনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে। এছাড়াও, এই বৃদ্ধি দেশের কর্মসংস্থান বাড়াতে এবং বৈদেশিক মুদ্রা আয় বাড়াতে বড় ভূমিকা রাখবে বলেও মনে করা হচ্ছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading