buzywithinfoBuzy With Info
Everything About Business
indnecnfig

ভারতের ২০২৪-২৫ অর্থবছর উজ্জ্বল! কর্মসংস্থান এবং মুদ্রাস্ফীতি নিয়ে কি বলছে অর্থনৈতিক সমীক্ষা?

বাজেটের পেশ করার আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সোমবার অর্থাৎ আজ (২২জুলাই, ২০২৪) ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক সমীক্ষা বিশ্লেষণ করেছেন। পাশাপাশি ২০২৪-২৫ অর্থবছরের জন্য দেশের (India) প্রবৃদ্ধির অনুমান স্পষ্ঠ করেছেন। সমীক্ষাটি একটি গুরুত্বপূর্ণ নথি। যা ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্সের প্রধান অর্থনৈতিক উপদেষ্টার নির্দেশনায় তৈরি করা হয়। সমীক্ষার নিরিখে ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রকৃত GDP ৬.৫% – ৭% বৃদ্ধির অনুমান করা হয়েছে। পাশাপাশি অর্থনৈতিক সমীক্ষা এও উল্লেখ করেছে যে ২০২৪ অর্থবছরে অর্থনীতির দৃষ্টিভঙ্গি উজ্জ্বল থাকবে এবং ২০২৩-২৪ অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিবেগ চলতি অর্থবছর এগিয়ে নিয়ে যাবে। 

8 2

ভারতীয় অর্থনীতিতে বৈশ্বিক এবং বাহ্যিক চ্যালেঞ্জ থাকার সত্বেও যে ভাবে গত  অর্থবছরের অর্থনীতিতে যেমন তেমন প্রভাব ফেলতে পারেনি। আশা করা হচ্ছে চলতি অর্থবছরেও একই ভাবে চ্যালেঞ্জগুলি ভারতের অর্থনীতিতে নূন্যতম প্রভাব ফেলতে প্রভাব ফেলবে। অর্থনৈতিক সমীক্ষায় দেখা যাচ্ছে যে, এই কারণে ২০২৪ অর্থবছরে GDP ৮২% বৃদ্ধি পেয়েছে। এর সাথে দেখা যাচ্ছে দেশের প্রকৃত GDP, স্থিতিশীল ভোগ চাহিদা এবং Steadily improving investment (স্থিরভাবে বিনিয়োগের চাহিদা) উন্নত করার মাধ্যমে পরপর তৃতীয় বছরের জন্য ৭%- এর বেশি বৃদ্ধি পেয়েছে। 

সমীক্ষায় আরও উল্লেখ করা হয়েছে যে ভারতে বার্ষিক বেকারত্বের হার কমছে। বার্ষিক পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে (Annual Periodic Labour Force Survey) বা PLPS অনুসারে, কোভিডের পর থেকে দেশে ১৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের বেকারত্বের হার কমেছে। পাশাপাশি কর্মসংস্থানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এছাড়া লিঙ্গের দৃষ্টি কোণে নারী শ্রমশক্তির কর্মে অংশগ্রহণের হার শেষ ছয় বছরে বৃদ্ধি পেয়েছে। ২০১৭-১৮ অর্থবছরের ২৩.৩% মহিলা কর্মীর সংখ্যা ২০২২-২৩ অর্থবছরে ৩৭%- এ উন্নীত হয়েছে। যাতে বিশেষ রুপে ক্রমবর্ধমান গ্রামীণ মহিলাদের কর্মসংস্থানের সাথে যুক্ত হওয়া পরিমাণ চালিত করছে। 

New in article ads By Sir

রাশিয়া – ইউক্রেনের যুদ্ধের কারণে কেবল ভারত নয় সারা বিশ্বে মুদ্রাস্ফীতি নিয়ে চিন্তা তৈরী হয়েছে। খাদ্য ও এনার্জির মূল্য বৃদ্ধি পেছনেও এই যুদ্ধ দায়ী। বর্তমানে জলবায়ুর কারণে ভারতীয় খুচরা বাজারে মূল্যস্ফীতি ৫.৩% দেখা দিয়েছে। যা ভারত সরকার ও কেন্দ্রীয় ব্যাংক RBI ৪%- এর নীচে আনার চেষ্টায় রয়েছে। ২০২৩-২৪- এর অর্থনৈতিক সমীক্ষা বলছে, এই কাজ ভারত চলতি বছরের শেষ হওয়ার সাথে সম্পূর্ণ করবে।

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading