buzywithinfoBuzy With Info
Everything About Business
Import duty

রপ্তানি রক্ষার্থে আমদানি শুল্ক পরিকল্পনা করছে ভারত; কত বিলিয়ন ডলারের রপ্তানি রক্ষা করতে চায় দেশ?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ে ২৩ বিলিয়ন ডলার মূল্যের অর্ধেকেরও বেশি মার্কিন আমদানির উপর শুল্ক কমাতে পারে ভারত। দুটি সরকারি সূত্র জানিয়েছে, পারস্পরিক শুল্ক প্রতিরোধের লক্ষ্যে এটি গত কয়েক বছরের থেকে সবচেয়ে বড় হ্রাস। দেশটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২ এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া বিশ্বব্যাপী শুল্কের প্রভাবকে কমাতে চায়। একটি অভ্যন্তরীণ বিশ্লেষণে অনুমান করা হয়েছে যে এই ধরনের পারস্পরিক শুল্ক মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতের মোট রপ্তানির ৮৭%-কে ক্ষতিগ্রস্ত করবে, যার মূল্য ৬৬ বিলিয়ন ডলার।

July 18 New in article ads By Sir

এই চুক্তির অধীনে ভারত ৫৫% মার্কিন পণ্যের উপর শুল্ক কমাতে পারে। যেগুলি বর্তমানে ৫% থেকে ৩০% পর্যন্ত শুল্কের আওতায় রয়েছে। সূত্র জানিয়েছে, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২৩ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের আমদানিকৃত পণ্যের উপর যথেষ্ট পরিমানে (substantially) শুল্ক কমাতে পারে এবং বেশ কিছু ক্ষেত্রে শুল্ক সম্পূর্ণভাবে বাতিল করতে প্রস্তুত। তবে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং একজন সরকারি মুখপাত্র এই বিষয়ে সরাসরি কোনো জবাব দেননি। বিশ্ববাণিজ্য সংস্থার তথ্য অনুসারে মার্কিন বাণিজ্য ওয়েটের গড় শুল্ক প্রায় ২.২%। যেখানে ভারতে ১২%। 
অবশ্য ভারতীয় সরকারি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন যে মার্কিন আমদানির অর্ধেকেরও বেশি শুল্ক কমানো নির্ভর করে পারস্পরিক কর থেকে মুক্তি পাওয়ার উপর। একজন কর্মকর্তা বলেন, শুল্ক কমানোর সিদ্ধান্ত চূড়ান্ত ছিল না। বর্তমানে বিস্তৃত শুল্ক কমানোর পরিবর্তে অন্যান্য বিকল্প যেমন শুল্কের ক্ষেত্রগত সমন্বয় এবং পণ্য-বাই-পণ্য আলোচনা নিয়ে আলোচনা চলছে। এছাড়া ভারতও বাধা সমানভাবে কমাতে বৃহত্তর শুল্ক সংস্কারের কথা বিবেচনা করছে। তবে এই ধরনের আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় তাৎক্ষণিকভাবে নাও আসতে পারে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading