buzywithinfoBuzy With Info
Everything About Business
Coal

আমদানি নির্ভরতা কমাতে বড় পদক্ষেপ ভারতের! বিদ্যুৎকেন্দ্রে ৫০%-এর কাছাকাছি দেশীয় কয়লার ব্যবহার

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারত আমদানি নির্ভর কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে দেশীয় কয়লার ব্যবহার দ্রুত বাড়াচ্ছে। সরকারি ও ইন্ডাস্ট্রিয়াল সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি বছরে (২০২৬ সালে) ১৮.৭ গিগাওয়াট আমদানি নির্ভর কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার (Power Generation Capacity) মধ্যে প্রায় ৫.৭ গিগাওয়াট ইতিমধ্যেই দেশীয় কয়লার মাধ্যমে পরিচালিত হচ্ছে। আরও ৪.৩ গিগাওয়াট ক্যাপাসিটি এই পরিবর্তনের পরীক্ষা চলছে। এর ফলে এসব বিদ্যুৎকেন্দ্রে দেশীয় কয়লার ব্যবহার মোটের ওপর ৫০%-এর কাছাকাছি পৌঁছে গেছে।

July 18 New in article ads By Sir 1

আরও জানা যাচ্ছে যে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ইন্দোনেশিয়া, দক্ষিণ বা সাউথ আফ্রিকা ও রাশিয়ার মতো দেশ থেকে ব্যয়বহুল কয়লা আমদানি কমানো। সাম্প্রতিক সময়ে রিনাওয়েবেল এনার্জি উৎপাদন বৃদ্ধির ফলে দেশীয় কয়লার সরবরাহ বেড়েছে। যা উপকূলীয় বিদ্যুৎ কেন্দ্রগুলো (Power Plant)-তে প্রযুক্তিগত পরিবর্তন এনে উচ্চ ছাইযুক্ত (High ash content) ভারতীয় কয়লার ব্যবহারের উপযোগী করা হয়েছে। কিছু কেন্দ্রে ইতিমধ্যেই ৭০% পর্যন্ত দেশীয় কয়লা ব্যবহার করা হচ্ছে।

এর ইতিবাচক প্রভাবও দেখা যাচ্ছে। জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ভারতের তাপীয় কয়লা (Thermal Coal) আমদানি চার বছরের সর্বনিম্ন স্তরে নেমে এসেছে, যা দেশের জ্বালানি নিরাপত্তা ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে মে মাসে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বছরে ১০% বেড়েছে, যা ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে সহায়তা করছে। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদনের খরচ নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। যা দীর্ঘমেয়াদে বিদ্যুতের মূল্য স্থিতিশীল রাখতে সহায়তা করতে পারে। সাথে দেশের খনি ও সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রিও লাভবান হবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading