buzywithinfoBuzy With Info
Everything About Business
Startup

ভারতীয় স্টার্টআপগুলিকে বুস্ট করতে বিকল্প বিনিয়োগ আকর্ষন করবে ভারত! বিশেষজ্ঞদের মতে ৩ বছরে কত টাকা অ্যাট্রাক্ট করবে দেশ?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বিশেষজ্ঞদের মতে, স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার জন্য ভারত আগামী তিন বছরে ৬০০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিকল্প বিনিয়োগ আশা করতে পারে। গত সপ্তাহে মুম্বাইতে IMT কর্তৃক, সেন্টার ফর ফাইন্যান্সিয়াল মার্কেটসের উদ্বোধনী অনুষ্ঠানে বলে যে তারা মূলধনের এই প্রবাহ উদ্ভাবনকে উৎসাহিত করবে। আর উদ্যোক্তাদের সমর্থন করবে এবং নতুন উদ্যোগের বিকাশের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। IMT গাজিয়াবাদের পরিচালক অতীশ চট্টোপাধ্যায় এক বিবৃতিতে বলেছেন, ভারতের স্টার্টআপ ইকোসিস্টেম উল্লেখযোগ্য প্রবৃদ্ধির জন্য প্রস্তুত।

July 18 New in article ads By Sir 1

বিশেষজ্ঞদের অনুমান অনুসারে আগামী তিন বছরে দেশে ৬০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি প্রাইভেট ইক্যুইটি এবং ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগ আসবে। চট্টোপাধ্যায় বলেন, ২০২৭ অর্থবছরের মধ্যে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে পৌঁছানোর জন্য বিনিয়োগের পরিসংখ্যান আগামী বছরে ১৩% বাড়িয়ে ৪.৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে। আর তা আসবে সরকারি বিনিয়োগ, কর্পোরেট রিটেনশন, PE/VC ফান্ডিং, কর্পোরেট ডেট, IPO এবং অন্যান্য উৎস থেকে। HDFC অ্যাসেট ম্যানেজমেন্টের CEO নবনীত মুনোট বলেন IMT গাজিয়াবাদের CFM তার সিলেভাসের মধ্যে ফিনটেক, AI চালিত বিনিয়োগ এবং টেকসই অর্থায়নের কোর্সগুলিকে মার্জ করে ক্রমাগত বিকশিত হচ্ছে।

এছাড়াও জানা যাচ্ছে যে ফিনটেক অগ্রগতি, নিয়ন্ত্রক সমন্বয় এবং বিকল্প বিনিয়োগের মাধ্যমে উদীয়মান বাজারগুলি (Emerging markets) বর্ধিত মূলধন প্রবাহ আকর্ষন করবে। মূল প্রবণতাগুলির মধ্যে রয়েছে PE/VC ফান্ড বৃদ্ধি, বৃহত্তর প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ এবং বৃহত্তর ডিজিটাল অ্যাসেট একীকরণ (integration)। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading