Article By – সুনন্দা সেন

সিগ্ন্যুমে গ্লোবাল অ্যাডভাইজারস (Signum Global Advisors)-এর চেয়ারম্যান চার্লস মায়ার্স বলেছেন, ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা বাণিজ্য আলোচনায় কঠোর বা হার্ডবল কৌশল গ্রহণ করেছে। যা ওয়াশিংটন আগে থেকে আশা করতে পারেনি। মায়ার্সের মতে, ভারত এই আলোচনায় শুধু স্বল্পমেয়াদী সুবিধা নয়, বরং দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষার জন্য দৃৃঢ় অবস্থান নিয়েছে। এই অবস্থানে আমদানি শুল্ক কমানোর পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ শিল্প বা বাজরকে সুরক্ষিত রাখার ব্যাপারে স্পষ্ট মনোভাব দেখানো হয়েছে। আর এই পদক্ষেপ ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘এক্সপোর্ট ড্রিভেন গ্রোথ’ নীতির সফল বাস্তবায়ন হিসেবে দেখা হচ্ছে।
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলা আলোচনা বিভিন্ন খাতকে কভার করছে প্রযুক্তি, কৃষি, চামড়া, ইলেকট্রনিক্স সহ বহু ক্ষেত্রে দুই দেশ বাজারে প্রবেশ ও শুল্ক নিয়ে সমঝোতা খুঁজছে। তবে ভারতের দৃঢ় অবস্থান এবং স্বার্থ রক্ষার কৌশল আলোচনায় বিলম্ব সৃষ্টি করেছে। চার্লস মায়ার্স বলেন, ভারত আসলেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে কঠোরতা লক্ষ্য করা গেছে। তিনি আরও বলেছেন যে, এই কঠোর অবস্থান দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে না, বরং আলোচনার গতিকে কিছুটা ধীর করেছে।
বিশেষজ্ঞরা মনে করেন, ভারতের এই কৌশল দেশের শিল্প এবং বাজারে প্রাধান্য বজায় রাখতে সাহায্য করবে। শুল্ক কমানো হলেও ভারতের অবস্থান দীর্ঘমেয়াদী স্বার্থকেন্দ্রিক এবং বিস্তৃত আলোচনার দিকে মনোযোগী। অর্থনীতিবিদরা আশ্বাস দিচ্ছেন যে এই পদক্ষেপ দীর্ঘমেয়াদে ভারতের স্বার্থ রক্ষায় সহায়ক হবে। বিশ্ববাণিজ্যের প্রেক্ষাপটে, সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক বাণিজ্য চ্যালেঞ্জ ও নিরাপত্তা উদ্বেগের কারণে বিভিন্ন দেশই বাণিজ্যে শক্ত অবস্থান নেয়ার চেষ্টা করছে। ভারতের এই কঠোর অবস্থান আন্তর্জাতিক বাজারে দেশের প্রতিপত্তি এবং শিল্পের স্থিতিশীলতা নিশ্চিত করছে।




