buzywithinfoBuzy With Info
Everything About Business
Bank

আমানত কম বাড়লেও ঋণের চাহিদায় জোর! বাড়তি অর্থের জোগান দিতে লোনের হার বাড়াচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের পাবলিক সেক্টর ব্যাংক বা PSB-গুলি ঋণের চাহিদা মেটাতে এখন আরও বেশি ধার করছে, কারণ তাদের আমানত বৃদ্ধির গতি ঋণ বৃদ্ধির তুলনায় পিছিয়ে পড়েছে। সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী, জুন ত্রৈমাসিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির ধার (Borrowing) বছরে প্রায় ২৯% বেড়েছে। বিপরীতে, বেসরকারি ব্যাংকগুলির ধার বেড়েছে মাত্র প্রায় ৩%। আর এর মূল কারণ হল আমানত সংগ্রহে বেসরকারি ব্যাংকগুলির তুলনায় পাবলিক সেক্টর ব্যাংকগুলির পিছিয়ে পড়া।

5 2

জুন ত্রৈমাসিকে বেসরকারি ব্যাংকগুলির আমানত প্রায় ১৪.৩% বেড়েছে, যেখানে PSB-গুলির আমানত বৃদ্ধি ছিল ১০.৭%। অর্থাৎ প্রায় ৪%-এর ব্যবধান তৈরি হয়েছে। এর ফলে ব্যাংকিং ব্যবস্থায় বেসরকারি ব্যাংকগুলি ডিপোজিট মার্কেট শেয়ারও বাড়ছে। এদিকে ঋণের চাহিদা কিন্তু শক্তিশালী। ফলে আমানত থেকে পর্যাপ্ত অর্থ না এলেও গ্রাহক ও ব্যবসায়িক ঋণের চাহিদা মেটাতে সরকারি ব্যাংকগুলিকে বিকল্প উৎস থেকে টাকা তুলতে হচ্ছে। এর ফলে তাদের LDR (Loan to deposit Ratio)-ও বেড়েছে। PSB-গুলির এগ্রিগেট LDR এক বছরের ৭৭% থেকে বেড়ে ৮১%-এ পৌঁছেছে। আর বেসরকারি ব্যাংকগুলি ক্ষেত্রে এই অনুপাত ৯১% থেকে সামান্য বেড়ে ৯২% হয়েছে।

তবে আপাতত এই বাড়তি ধার PSB-গুলির জন্য বড় চাপ তৈরি করছে না। কারণ ব্যাংকিং ব্যবস্থায় পর্যাপ্ত লিক্যুইডিটি রয়েছে এবং পাইকারি ফান্ডিংয়ের খরচও কিছুটা কমেছে। জুলাইয়ে সার্টিফিকেট অফ ডিপোজিটের ভারযুক্ত গড় হার (Weighted average rate) প্রায় ৬.৮%-এ নেমেছে। যা ২০২৫-২৬ অর্থবছরের শেষে প্রায় ৭.৩% ছিল। কারণ বেশি ধার করে ঋণ দেওয়া চালিয়ে গেলে ব্যাংকগুলির তহবিল খরচ বাড়তে পারে এবং তার প্রভাব পড়তে পারে NIM (net interest margin)-এর উপর। 

বিশেষজ্ঞদের মতে, আমানত সংগ্রহে উল্লেখযোগ্য উন্নতি না হলে PSB-গুলির ধারের উপর নির্ভরতা তাদের বেসরকারি প্রতিদ্বন্দ্বীদের তুলনায় মার্জিনের দিক থেকে কিছুটা পিছিয়ে দিতে পারে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, এটি শুধু সাময়িক পরিবর্তন নয়; এটি গত এক দশকে ভারতীয় ব্যাংকিং ব্যবস্থায় আমানতের বাজারও বদলে গিয়েছে। RBI-এর তথ্য অনুযায়ী, এই মার্চ মাসে মোট সিস্টেম ডিপোজিটে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির অংশ নেমে হয়েছে ৫৭%, যা ২০১৩-১৪ সালের শেষে ছিল ৭৬%। একই সময়ে বেসরকারি ব্যাংকগুলির অংশ ১৯.৪% থেকে বেড়ে ৩৬.৪%- এ উঠেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading