buzywithinfoBuzy With Info
Everything About Business
India Economy

চিনের চেয়ে এগিয়ে গেল ভারত, ফ্যালফ্যাল করে চেয়ে রইল ড্রাগন

ইএম বিনিয়োগযোগ্য বাজার সূচকে হাইজাম্প ভারতের। বিশ্বে সবচেয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে ভারতের অর্থনীতি। অনেক ক্ষেত্রে চিনকেও ছাপিয়ে যাচ্ছে ভারত। দেশীয় স্টক মার্কেটের বৃদ্ধির মধ্যে, ভারত MSCI EM বিনিয়োগযোগ্য বাজার সূচকে (IMI) চিনকে ছাড়িয়ে গেছে। শুধু তাই নয়, আরও জনপ্রিয় ইমার্জিং মার্কেট (EM) সূচকেও ড্রাগনকে হারানোর কাছাকাছি চলে এসেছে ভারত।

7 3

মরগান স্ট্যানলির মতে, বুধবার চিনকে ছাড়িয়ে MSCI EM IMI-তে সবচেয়ে বড় ওয়েটিং হয়ে উঠেছে ভারত। এছাড়াও, EM সূচকে চিনকে ছাড়িয়ে যাওয়ার খুব কাছাকাছি রয়েছে এই দেশ। 24টি উদীয়মান বাজারে বড়, মাঝারি এবং ছোট স্টক কভার করে MSCI EM IMI সূচক। 3,355টি উপাদান সহ, প্রতিটি দেশের প্রায় 99 শতাংশ ফ্রি ফ্লোট-অ্যাডজাস্টেড মার্কেট ক্যাপকে কভার করে এই সূচক।

গত মাসে MSCI সূচকে রদবদলের পরে, বিশ্লেষকরা অনুমান করেছিলেন যে, ভারতীয় ইক্যুইটিতে প্রায় 4 ডলার থেকে 4.5 বিলিয়ন বিনিয়োগ করা যেতে পারে। নুভামা অল্টারনেটিভ এবং কোয়ান্টিটেটিভ রিসার্চ অনুসারে, বর্তমান গতির পরিপ্রেক্ষিতে, বছরের শেষ নাগাদ MSCI EM সূচকে 22 শতাংশ ওয়েটেজ অতিক্রম করতে পারে ভারত। মরগান স্ট্যানলি বলেন, ক্রমবর্ধমান ওয়েটেজ দেশে বিদেশী প্রবাহ বৃদ্ধি করবে। কিন্তু সমস্যা হল তাদের ছাড়িয়ে যাচ্ছে দেশীয় বাজারের অংশগ্রহণকারীরা। 

চলতি ক্যালেন্ডার ইয়ারে, MSCI EM সূচক 7 শতাংশ বেড়েছে, সেখানে 15 শতাংশ রিটার্ন দিয়েছে নিফটি। অন্যদিকে, চিনা ইক্যুইটি 10 শতাংশ লাভ করেছে। এই বছর এখনও পর্যন্ত 22 শতাংশ লাভ করেছে MSCI ইন্ডিয়া। অন্য কোনও বৈশ্বিক সূচক ভারতের কাছাকাছিও নেই। 2025 সালের অক্টোবরের মধ্যে নিফটি 26,000 পয়েন্টে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে দেশীয় ব্রোকারেজ ফার্ম এমকে গ্লোবাল।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading