Article By – সুনন্দা সেন

ভারতে চলতি মৌসুমে গম উৎপাদন বড় ধাক্কার মুখে পড়তে পারে। অকাল বৃষ্টি ও শিল্পবৃষ্টির কারণে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কৃষি অঞ্চলে ফসলের ব্যপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অবশ্য বর্তমানে পর্যাপ্ত গম মজুদ থাকায় বড় সংকটের আশঙ্কা নেই। তবে ঘটনাটি আবার দেখিয়ে দিল যে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন সরাসরি কৃষিক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। উৎপাদন কমে যাওয়ায় সরকারের গম সংগ্রহের লক্ষ্যমাত্রাও পূরণ নাও হতে পারে।
সরকার যেখানে এবছর প্রায় ১২০ মিলিয়ন টন গম উৎপাদনের লক্ষ্য নিয়েছিল। যেখানে নতুন করে বিশেষজ্ঞদের অনুমান, উৎপাদন কমে প্রায় ১০৫ থেকে ১০৭ মিলিয়ন টনের মধ্যে থাকতে পারে। ফলে গত বছরের তুলনায় উৎপাদন কমার সম্ভাবনা তৈরি হয়েছে, তাও প্রায় ৫% থেকে ১০% পর্যন্ত কম। পাঞ্জাব হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও রাজস্থানের মতো প্রধান গম উৎপাদনকারী রাজ্যগুলোতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ফসল কাটার সময় বৃষ্টি ও শিলাবৃষ্টি গমের শিষ নষ্ঠ করে দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের আবহাওয়ার প্রভাব শুধু উৎপাদনের পরিমাণেই নয়, গমের গুণগত মানের ওপরও পড়ে। ফরেন বাজারে ভালো মানের গমের জোগান কমে যেতে পারে, যা আটা ও অন্যান্য খাদ্যপণ্যের দামে প্রভাব ফেলতে পারে। তবে আপাতত সাধারণ মানুষের জন্য বড় কোনো খাদ্য সংকটের আশঙ্কা নেই। সরকার গুদামে পর্যাপ্ত গম মজুত রয়েছে, যা প্রয়োজনীয় বাফার স্টকের তুলনায় অনেক বেশি। এর ফলে বাজারে সরবরাহ বজায় রাখা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।




