buzywithinfoBuzy With Info
Everything About Business
reliance

তেলের দামে উর্ধ্বগতিতে চাপ, মধ্যপ্রাচ্যের অস্থিরতায় ত্রৈমাসিক মুনাফা কমতে পারে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের অন্যতম বৃহৎ সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চলতি ত্রৈমাসিকে মুনাফা কমার সম্ভাবনা রয়েছে বলে বাজার বিশ্লেষকদের ধারণা। মূল কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বৃদ্ধি পাওয়াকে দায়ী কর হচ্ছে। ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তার কারণে ক্রড অয়েলের দাম বেড়ে যাওয়ায় কোম্পানির রিফাইনিং ব্যবসার ওপর চাপ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এই ত্রৈমাসিকে রিলায়েন্সের নিট মুনাফা বছরে প্রায় ৩% থেকে ৪% পর্যন্ত কমতে পারে। 

6 2

সাথে তারা আরও জানিয়েছে, যদিও কোম্পানির মোট আয়ের কিছুটা বৃদ্ধি দেখা যেতে পারে, কিন্তু লাভের মার্জিন কমে যাওয়াই প্রধান উদ্বেগের বিষয়। রিলায়েন্সের প্রধান ব্যবসা অয়েল-টু-ক্যামিকাল (oil-to-Chemicals) বা O2C সেগমেন্ট এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। কাঁচামাল হিসেবে ব্যবহৃত ক্রড অয়েলের দাম বেড়ে যাওয়ায় রিফাইনারি প্রক্রিয়ার খরচ বৃদ্ধি পেয়েছে, ফলে প্রতি ব্যারেল তেল থেকে প্রাপ্ত লাভের পরিমাণ কমে যাচ্ছে। এর ফলে সামগ্রিকভাবে রিফাইনিং ব্যবসার আয় কমে আসছে। সরল ভাবে বললে, কাঁচামাল যত দামি হবে, ততই রিফাইনিং ব্যবসার লাভ কমে যায়।
অবশ্য রিলায়েন্সের টেলিকম বিভাগ জিও (Jio) এবং রিটেইল ব্যবসা তুলনামূলকভাবে ভালো পারফর্ম করছে। গ্রাহক সসংখ্যা ও বিক্রি দুটোই বেড়ে চলেছে। তবে এই দুই বিভাগ O2C ব্যবসার ক্ষতি পুরোপুরি পূরণ করতে পারছে না। বিশেষজ্ঞদের মতে, কোম্পানির সামগ্রিক আয় স্থিতিশীল থাকলেও লাভের ক্ষেত্রে চাপ স্পষ্টভাবে দেখা যাবে। বিনিয়োগকারীরা এখন নজর রাখছেন আসন্ন ফলাফলের দিকে, যেখানে মূল ফোকাস থাকবে তেলের দামের প্রভাব এবং মার্কিনের পরিবর্তনের ওপর। পাশাপাশি বিশ্ববাজারে অনিশ্চয়তা বজায় থাকায় লাভের মার্জিন কমার ঝুঁকিই বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading