buzywithinfoBuzy With Info
Everything About Business
Untitled design 42

শব্দ দূষণ রোধ করতে ব্যবহার করা হবে ভারতীয় বাদ্যযন্ত্র; নতুন পরিকল্পনার বিষয় কী বললেন নীতিন গড়করী?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নীতিন গড়করী সোমবার অর্থাৎ ২১ এপ্রিল বলেছেন যে তিনি এমন একটি আইন প্রণয়নের পরিকল্পনা করছেন যার অধীনে কেবল বাঁশি, তবলা, বেহালা এবং হারমোনিয়ামের মতো ভারতীয় বাদ্যযন্ত্রের শব্দই যানবাহনের হর্ন হিসেবে অনুমোদিত হবে। নবভারত টাইমসের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে গড়কারী বলেন, “আমি এমন একটি আইন করার পরিকল্পনা করছি, যাতে সমস্ত যানবাহনের হর্ন ভারতীয় বাদ্যযন্ত্রে থাকা উচিত যাতে শুনতে মনোরম হয়। বাঁশি, তবলা, বেহালা, হারমোনিয়াম।”

তিনি আরও বলেন যে, ভারতের পরিবহন খাত দেশের বায়ু দূষণের ৪০% অবদান রাখে এবং মোদী সরকার পরিবেশবান্ধব যানবাহন এবং জৈব জ্বালানি ব্যবহারে মিথানল ও ইথানল ব্যবহারকে উৎসাহিত করছে। আর দ্বি-চাকার যানবাহন ও গাড়ি রপ্তানি থেকে ভারত সর্বাধিক রাজস্ব পায়। মন্ত্রীর মতে, ২০১৪ সালে ভারতের মোটরসাইকেল ইন্ডাস্ট্রির মূল্য ছিল ১৪ কোটি টাকা। যা এখন ২২ কোটি টাকায় দাঁড়িয়েছে। তিনি বলেন যে ভারত জাপানকে ছাড়িয়ে আমেরিকা ও চীনের পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম অটোমোবাইল বাজারে পরিণত হয়েছে। 

5 2

এর আগে ২০২১ সালের অক্টোবরে, মহারাষ্ট্রের নাসিকে হাইওয়ে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় গড়করী একই পরামর্শ দিয়েছিলেন। যানবাহনের হর্নের কারণে সৃষ্ট শব্দ দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছিলেন যে ভবিষ্যতে, সমস্ত যানবাহনের হর্নে ভারতীয় বাদ্যযন্ত্রের শব্দ থাকবে। তারপরে ২০২৩ সালে পুনের চাঁদনী চক ফ্লাইওভারের উদ্বোধনী অনুষ্ঠানে গড়করী বলেছিলেন যে তিনি VIP যানবাহনের সাইরেন বন্ধ করার পরিকল্পনা করছেন। আর হর্ন এবং সাইরেন, উভয়কে ভারতীয় বাদ্যযন্ত্রের শব্দ দিয়ে প্রতিস্থাপন করে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading