buzywithinfoBuzy With Info
Everything About Business
Starlink

স্যাটেলাইট ইন্টারনেটের পরিষেবার অপেক্ষায় রয়েছেন ভারতবাসী, কিন্তু দেশে কীরকম দামে ইন্টারনেট বিক্রি করতে পারে ইলোন মাস্কের সংস্থা?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

কিছু সময়ের অপেক্ষা, তারপরেই স্টারলিঙ্কের হাই-স্পিড ইন্টারনেটের সুবিধা পেতে পারেন দেশের টেকপ্রেমীরা। স্যাটেলাইট ইন্টারনেটের পরিষেবা প্রদানের লক্ষ্যে ইতিমধ্যেই একাধিক কোম্পানির সঙ্গে পার্টনারশিপ করেছে বিলিয়নার ইলোন মাস্কের কোম্পানি স্টারলিঙ্ক। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর স্টারলিঙ্ক ভারতী গ্রুপ সমর্থিত ইউটেলস্যাট ওয়ানওয়েব, রিয়ালেন্স জিওর SES –এর সঙ্গে জয়েন্ট ভেঞ্চার এবং গ্লোবালস্টারের মত্তো অন্যান্য স্যাটেলাইট কমিউনিকেশনের সুবিধা প্রদানকারী সংস্থাগুলির সঙ্গে শীঘ্রই দেশে এটির ইন্টারনেট পরিষেবা চালু করতে পারে।

11

তবে প্রশ্ন হলো ভারতে কোম্পানিটির ইন্টারনেট পরিষেবা ব্যবহার করার খরচ কীরকম হতে চলেছে? অবশ্য বিষয়ে কোনও ঘোষণা করেনি কোম্পানিটি। কিন্তু সম্প্রতি একটি প্রতিবেদনে এই কোম্পানিটির হাই স্পিড ইন্টারনেট অ্যাক্সেসের খরচ ভারতে কীরকম হতে পারে সেই বিষয়ে তথ্য প্রকাশ করা হয়েছে। সংবাদ সংস্থার তরফে প্রকাশিত তথ্য অনুসারে, ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ক ভারতে আনুমানিকভাবে মাসিক ১০  মার্কিন ডলারের কম দামে আনলিমিটেড ডেটা প্ল্যান লঞ্চ করতে পারে। ভারতীয় রুপিতে যার মূল্য প্রতিমাসে আনুমানিক ৮৪০ টাকা। 
বিশ্ববাজারে তুলনামূলকভাবে স্টারলিঙ্কের ডেটা প্যাকের দাম কিছুটা বেশি হলেও, ভারতে প্রাথমিকভাবে কোম্পানিটি দাম কিছুটা কম রাখতে পারে। কারণ এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিকম মার্কেটে প্রবেশের জন্য প্রস্তুতি নিচ্ছে। এছাড়া ইতিমধ্যেই দেশে বেশ কয়েকটি সংস্থা হাই স্পিড ইন্টারনেটের পরিষেবা প্রদান করছে। বিশেষজ্ঞ মহল জানিয়েছে, হাই স্পেকট্রাম এবং উচ্চ লাইসেন্সিং খরচ সত্ত্বেও এই স্যটেলাইট ইন্টারনেটের পরিষেবা প্রদানকারী সংস্থাটি তাদের প্রাথমিক পর্যায়ের প্রাইসিং তুলনামূলকভাবে কম রাখতে পারে। আর স্টারলিঙ্ক সম্ভবত মাঝারি থেকে দীর্ঘমেয়াদে সংস্থাটি ১ কোটি গ্রাহকের মাইলফলক পর্যন্ত পৌঁছানোর লক্ষ্য রাখতে চলেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading