Article By – সুনন্দা সেন

আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডি’স রেটিং (Moody’s Ratings) সোমবার অর্থাৎ ২০ জানুয়ারি, ২০২৫-এ চলতি অর্থবছরে (২০২৪-২৫ সাল) ভারতীয় অর্থনীতি ৭% বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দিয়েছে। আরও বলেছে যে শক্তিশালী অর্থনৈতিক সম্প্রসারণ বীমা প্রিমিয়াম (Insurance Premiums)-এর বৃদ্ধিকে ত্বারান্বিত করবে। মুডি’স আশা করছে যে ভারতের শক্তিশালী অর্থনৈতিক স্বাস্থ্য বীমার ক্রমবর্ধমান চাহিদার ফলে ভারতীয় বীমা কোম্পানিগুলি টেকসই প্রিমিয়াম বৃদ্ধি থেকে উপকৃত হবে।
দেশের প্রভাবশালী রাষ্ট্রায়ত্ত বীমা খাতের সংস্কারের ফলে দাম বৃদ্ধির প্রত্যাশিত প্রভাবের কারণে উচ্চ প্রিমিয়াম আয়, শিল্পের বর্তমান দুর্বল লাভজনকতার উন্নতি করবে। মুডি’স জানিয়েছে, ভারতের বেসরকারি খাতের বীমা কোম্পানিগুলি তাদের স্বচ্ছলতা বৃদ্ধি করে চলেছে। তবে বর্ধিত আন্ডাররাইটিং এক্সপোজার এবং নিয়ন্ত্রক পরিবর্তনের কারণে মুডি’স রেটিং তাদের মূলধন পর্যাপ্ততার উপর কিছুটা চাপ আসবে বলে আশা করছে। ২০২৪-২৫ অর্থবছরে ভারতের অর্থনীতি ৭% হারে বৃদ্ধি পাবে। যা আগের বছরের ৮.২% থেকে কিছুটা কম।
জাতীয় পরিসংখ্যান অফিসের প্রথম অনুমান অনুসারে, ২০২৫ সালের মার্চ মাসে শেষ হওয়া চলতি অর্থবছরে ভারতীয় অর্থনীতি ৬.৪% বৃদ্ধি পাবে। অন্যদিকে উচ্চ গড় আয় এবং গ্রাহকদের ঝুঁকি সচেতনতা বৃদ্ধি বীমার চাহিদা, বিশেষত স্বাস্থ্য বীমা কভারেজের চাহিদা বৃদ্ধিতে সহায়তা করবে। মুডি’স আশা করে যে ভারতীয় বীমাকারীদের রাজস্ব বৃদ্ধির জন্য প্রিমিয়াম বৃদ্ধি অব্যাহত থাকবে। কারণ ২০২৪ সালের প্রথম আট মাসে মোট প্রিমিয়াম ১৬% বৃদ্ধি পেয়েছে। যা আগের অর্থবছরে ৮% ছিল।
এছাড়া মুডি’স ২০২৫-২৬ অর্থবছর বা আগামী অর্থবছরে ভারতের GDP ৬.৬% বৃদ্ধি পাবে বলে আশা করছে। ভারতের মাথাপিছু বীমা প্রিমিয়াম ২০২২ অর্থবছরে ৯২ ডলার থেকে বেড়ে ২০২৩ অর্থবছরে ৯৫ ডলারে পৌঁছেছে। যা ঐতিহাসিক গড় ৮০ ডলারের নীচে ছিল। তবে ২০২৩ অর্থবছরে দেশের সামগ্রিক বীমা প্রিমিয়ামের হার ছিল মাত্র ৩.৭%। যাযুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যথাক্রমে ৯.৭% এবং ১১.৯%-এর উন্নত বাজারের তুলনায় অনেক কম। মুডি’স জানিয়েছে, এটি ইঙ্গিত দেয় যে ভারতীয় বীমা শিল্পের এখনও প্রচুর প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে।




