অটোমোবাইল, বিমান প্রস্তুতকারী পণ্য, বৈদ্যুতিক যন্ত্রপাতি সহ প্রকৌশলিক পণ্যের রপ্তানি বাড়িয়েছে ভারত। ২০২৪ সালের মে মাসের ইঞ্জিনিয়ারিং পণ্যের রপ্তানি তার আগের মাসের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। EEPC (Engineering Export Promotion Council) India-র প্রকাশ করা প্রতিবেদন অনুসারে, সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, পশ্চিম এশিয়ার পাশাপাশি উত্তর আফ্রিকা এবং লাতিন আমেরিকার অঞ্চলে রপ্তানি বৃদ্ধি পেয়েছে। যা দেখে বিশেষজ্ঞরা দাবি করেছেন চলতি জুন মাসে ইঞ্জিনিয়ারিং পণ্যের রপ্তানি বাড়বে। অন্যদিকে EEU বা Eurasian Economic Union- তে মে মাসে উল্লেখযোগ্য ভাবে রপ্তানি হ্রাস পেয়েছে।
EEPC ইন্ডিয়ার চেয়ারম্যান অরুন কুমার গারোদিয়া বলেছেন, সামগ্রিক ভাগে প্রকৌশল পণ্য রপ্তানি এপ্রিল মাসের তুলনা মে মাসে ৭.৩৯% বৃদ্ধি পেয়ে ৯.৯৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এছাড়া আশা করা যায় ২০২৪ সালের পূর্ণাঙ্গঁ বাজেটে কেন্দ্র সরকার সমর্থন করার সাথে অনুদান বাড়াবে। তবে India-র ধাতব রপ্তানি হ্রাস পেয়েছে। কিন্তু India-র অভ্যন্তরীন ইস্পাত সহ ধাতব চাহিদা বৃদ্ধি পেয়েছে।
সরকারি প্রকল্পের কোর্স
২০২৪ সালের মে ইস্পাত সামগ্রী রপ্তানি ভারতের শীর্ষ গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রে ১৪.৪% বৃদ্ধি পেয়ে ১.৬৫ বিলিয়ন ডলার, তুরস্কে রপ্তানি দ্বিগুনের বেশি বেড়ে ৪৫৭.৫ মিলিয়ন ডলার, সৌদি আরবে ৮১% বেড়ে ৬১৭ মিলিয়ন ডলার, সংযুক্ত আরব আমিরাতে ৪৩.২% বেড়ে ৯২৭ মিলিয়ন ডলার এবং চীনে রপ্তানি ১৩% বৃদ্ধি পেয়ে ২১৮.৬ মিলিয়ন ডলারের রেকর্ড বাণিজ্য করেছে।

Article By – সুনন্দা সেন





