Article By – সুনন্দা সেন

ভারতের মহাকাশ এবং টেলিযোগাযোগ (India’s Space and Telecommunications) খাতের জন্য একটি উল্লেখযোগ্য উন্নয়নের ক্ষেত্রে হায়দ্রাবাদ ভিত্তিক আনন্ত টেকনোলজিস বড় অবদান রাখছে। সদ্য প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, এটি প্রথম বেসরকারি ভারতীয় কোম্পানি হতে চলেছে যারা দেশীয়ভাবে নির্মিত স্যাটেলাইট স্যাটকম (যোগাযোগ) পরিষেবা প্রদান করবে। যা দেশের স্পেস ইকোসিস্টেমের একটি পরিবর্তনকে চিহ্নিত করে। এর ফলে কোম্পানিটি স্টারলিং (স্পেসএক্স), ইউটেলসাট ওয়ানওয়ের এবং অ্যামাজনের প্রজেক্ট কুইপারের মতো আন্তর্জাতিক বৃহৎ সংস্থার সাথে সরাসরি প্রতিযোগিতা করার জন্য অপেক্ষায় রয়েছে।
স্পেস রেগুলেটর সংস্থা থেকে ‘ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রোমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার’ বা IN-SPACE, আনন্ত টেকনোলজিসকে ২০২৮ সালের মধ্যে মহাকাশ থেকে ব্রডব্যান্ড পরিষেবা চালু করার অনুমোদন পেয়েছে। এদিকে কোম্পানিটি একটি ৪ টনের জিও স্টেশনারি স্যাটকম স্থাপনের পরিকল্পনা করছে। যা দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের প্রতি সেকেন্ডে ১০০ গিগাবিট পর্যন্ত ডেটা ক্ষমতা প্রদান করবে। এই উদ্যোগে প্রাথমিকভাবে ৩,০০০ কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী তহবিল চাহিদা পূরণেরও সুযোগ রয়েছে।
গত মাসে ভোডাফোন আইডিয়া (VI) ভারতে স্ট্যান্ডার্ড স্মার্টফোনে সরাসরি স্যাটেলাইট ফোন পরিষেবা আনার জন্য মার্কিন-ভিত্তিক AST স্পেসমোবাইলের সাথে একটি কৌশলগত জোট গঠনের ঘোষণা করেছে। AST স্পেসমোবাইল বিশ্বের প্রথম সেলুলার ব্রডব্যান্ড নেটওয়ার্ক তৈরি করছে। যা সম্পূর্ণরূপে স্পেস থেকে পরিচালিত হবে। আর এটি বাণিজ্যিক এবং সরকারি উভয় ক্ষেত্রের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। এছাড়া ইলন মাস্কের স্টারলিংক ভারতে পরিচালনার জন্য চূড়ান্ত অনুমোদন পাওয়ার খুব কাছাকাছি। আর IN-SPACE স্টারলিংককে একটি খসড়া ইচ্ছাপত্র জারি করেছে। উভয় পক্ষ এই নথিতে স্বাক্ষর করার পরে, আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হবে।




