Article By – সুনন্দা সেন

S&P গ্লোবাল রেটিং এজেন্সি সোমবার অর্থাৎ আজ (২৫ নভেম্বর,২০২৪) – এ উচ্চ সুদের হার, নিম্ন শহুরে চাহিদা দেখে সেই হিসাবে আগামী দুই আর্থিক বছরে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির জন্য তার অনুমান কমিয়েছে। মার্কিন নির্বাচনের ফলাফলের পরে এশিয়া-প্যাসিফিক অর্থনীতির জন্য তার অর্থনৈতিক পূর্বাভাসের অনুমান কমিয়েছে। অর্থাৎ আগের অনুমান করা S&P গ্লোবালের GDP বৃদ্ধির হার ৬.৯% থেকে হ্রাস পেয়েছে। তারপরে বছরের GDP বৃদ্ধির হার ৭% থেকে কমেছে।
সম্প্রতি রেটিং এজেন্সির পক্ষ থেকে প্রকাশিত আপডেটেড ভারতের GDP বৃদ্ধির হার ২০২৫-২৬ আর্থিক বছর (এপ্রিল ২০২৫ থেকে মার্চ ২০২৬)- এর জন্য ৬.৭০% এবং পরবর্তী অর্থবছর বা ২০২৬-২৭ অর্থবছরের জন্য GDP বৃদ্ধির হার ৬.৮% হবে বলে অনুমান করেছে। এছাড়া S&P গ্লোবাল জানিয়েছে চলতি অর্থবছরের জন্য ভারতের জিডিপি বৃদ্ধির হার ৬.৮% অনুমান করেছে। আর সংস্থাটি আশা করছে যে ২০২৮ অর্থবছরে ভারতের GDP ৭% হারে বৃদ্ধি পাবে। কেবল ভারত নয় S&P চীনের জন্য তার প্রবৃদ্ধির অনুমান ২০২৫ বছরের পূর্বাভাস আগের ৪.৩% থেকে কমিয়ে ৪.১% করেছে এবং ২০২৬ সালে জন্য অনুমান ৪.১% থেকে কমিয়ে ৩.৮% করেছে৷
রেটিং এজেন্সি জানিয়েছে মার্কিন প্রশাসনে আসন্ন পরিবর্তন চীন এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরের বাকি অংশের জন্য চ্যালেঞ্জিং হবে। এছাড়া মার্কিন শুল্ক বৃদ্ধির সম্ভাবনা বেশি হয়ে উঠেছে, বিশেষ করে চীনের উপর এবং মার্কিন ম্যাক্রো চিত্রের সম্ভাব্য পরিবর্তন বিভিন্ন সুদের হারের প্রত্যাশার দিকে নিয়ে যাচ্ছে। ‘ইকোনমিক আউটলুক এশিয়া-প্যাসিফিকের ২০২৫ সালের প্রথমার্ধে জন্য বিশেষ করে চ্যালেঞ্জিং হবে বলেও জানিয়েছে।




