Article By – সুনন্দা সেন

Unilever-এর শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, ভারতের সাম্প্রতিক কর সংস্কার (GST হ্রাস) এবং অর্থনৈতিক পরিবর্তন দেশের ভোক্তা বাজারে নতুন সুযোগ সৃষ্টি করেছে। বিশেষ করে ফাস্ট‑মুভিং কনজিউমার প্রোডাক্টস (FMCG) খাতে এটি বড় বৃদ্ধি সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। HUL বা Hindustan Unilever-এর মতে, এই পরিবর্তনের ফলে ক্রেতাদের ক্রয়ক্ষমতা বাড়ছে এবং সাধারণ দৈনন্দিন ব্যবহার্য পণ্যের চাহিদা ত্বরান্বিত হচ্ছে। যার ফলে সাবান, শ্যাম্পু, খাদ্যদ্রব্য ও অন্যান্য ভোক্তা-পণ্য খাতের বিক্রয় বৃদ্ধির সম্ভাবনা বেশি।
Unilever আরও জানিয়েছে, নতুন GST কাঠামো মোট পণ্যের প্রায় ৪০% পণ্য পোর্টফোলিও-কে সরাসরি প্রভাবিত করছে। দাম কমার কারণে ভোক্তারা ব্র্যান্ডেড পণ্য ক্রয় বাড়িয়েছে আগের তুলনায়, যা কোম্পানির বিক্রয়‑ভলিউম বাড়াতে সাহায্য করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধুমাত্র প্রিমিয়াম পণ্যের জন্য নয়, মধ্যবিত্ত এবং নিম্ন-মধ্যবিত্ত households-এর ক্রয় ক্ষমতা এবং লাইফস্টাইল বা জীবনযাত্রার ওপরও ইতিবাচক প্রভাব ফেলবে।
তবে পাশাপশি বিশেষজ্ঞরা সতর্ক করছেন আর বলছেন যে বাজারের প্রতিক্রিয়া একেবারে একক মুহূর্তে ঘটবে না। ভলিউম বৃদ্ধির পাশাপাশি কোম্পানিগুলোকে মান, ব্র্যান্ডিং, ডিজিটাল বিক্রয় চ্যানেল এবং প্রতিযোগিতার সঙ্গে মানিয়ে নিতে হবে। এর ফলে, দীর্ঘমেয়াদে ভারতীয় FMCG সেক্টরে ধাপে ধাপে শক্তিশালী বৃদ্ধি দেখা দিতে পারে। Unilever-এর দৃষ্টিতে, এই পদক্ষেপ ভারতীয় বাজারকে একটি “বড় সম্ভাবনার কেন্দ্র” হিসেবে তৈরি করছে। যা কোম্পানির ব্যবসায়িক কৌশল ও বিনিয়োগ পরিকল্পনাকে আরও ত্বরান্বিত করবে।




