Article By – সুনন্দা সেন

১২ মার্চ, ২০২৫ প্রকাশিত সরকারি তথ্য অনুসারে, খাদ্যমূল্যের চাপ কমে যাওয়ার ভারতের রিটেল (খুচরা মূল্যস্ফীতি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে) সাত মাসের সর্বনিম্ন ৩.৬১%-এ নেমে এসেছে। যা জানুয়ারিতে ৪.৩১% ছিল। ২০২৪ সালের আগস্ট মাসের পর প্রথমবারের মতো মুদ্রাস্ফীতি ভারতীয় রিজার্ভ ব্যাংকের বা RBI-এর মধ্যমেয়াদী লক্ষ্যমাত্রা ৪%-এর নীচে নেমেছে। ভোক্তা মূল্য সূচক (CPI) ভিত্তিক মুদ্রাস্ফীতি RBI-এর সহনশীলতা ব্যান্ডের ২% থেকে ৬%-এর মধ্যেই রয়েছে। ৪৫ জন অর্থনীতিবিদকে নিয়ে রয়টার্সের একটি জরিপে ফেব্রুয়ারিতে মুদ্রাস্ফীতি ৩.৯৮%-এর পূর্বাভাস দেওয়া হয়েছি, কিন্তু প্রকৃত সংখ্যাটি প্রত্যাশার চেয়ে কম ছিল। ২০২৫ সালের জানুয়ারিতে ভারতের শিল্প উৎপাদন বৃদ্ধি ৫%-এ উন্নীত হয়েছে।
খাদ্যমূল্য সামগ্রিক মুদ্রাস্ফীতি হ্রাসে গুরুত্বপূর্ণ। ভূমিকা পালন করেছে। শাক-সবজি, ডিম, মাংস, ডাল এবং দুগ্ধজাত পণ্যের দাম কমার কারণে ফেব্রুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি কমে ৩.৭৫%-এ দাঁড়িয়েছে। যা জানুয়ারিতে ৫.৯৭% ছিল। ফেব্রুয়ারি, ২০২৫-এ গ্রামীণ খাদ্য মূল্যস্ফীতি ৪.০৬%-এ দাঁড়িয়েছে, যেখানে শহরাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে ৩.৭৯%-এ নেমে এসেছে। যা জানুয়ারি মাসে ৪.৫৯% ছিল। সামগ্রিক গ্রামীণ মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে ৩.৭৯%-এ নেমে এসেছে এবং নগরাঞ্চলে মূল্যস্ফীতি ও ৩.৮৭% থেকে কমে ৩.২২%-এ দাঁড়িয়েছে। মুদ্রাস্ফীতির এই নিম্নমুখী প্রবণতা ভোক্তাদের ব্যয়ের চাপ কমাতে পারে এবং পরিবারগুলিতে স্বস্তি দিতে পারে।
মুদ্রাস্ফীতি হ্রাসের পাশাপাশি শিল্প উৎপাদন সূচক (IIP) দ্বারা পরিমাপ করা ভারতের শিল্প উৎপাদন ২০২৫ সালের জানুয়ারিতে প্রত্যাশার চেয়েও শক্তিশালী কর্মক্ষমতা দেখিয়েছে। যা বছরের পর বছর ৫% বৃদ্ধি পেয়েছে। যা ২০২৪ সালের ডিসেম্বরে ৩.২% ছিল। উৎপাদন এবং মাইনিং সেক্টরে শক্তিশালী পারফর্ম্যান্সের কারণে এই প্রবৃদ্ধি ঘটেছে। এদিকে RBI ২০২৪-২৫ অর্থবছরের CPI মুদ্রাস্ফীতি শেষ ত্রৈমাসিকের জন্য অনুমান করেছিল ৪.৪%। তবে মুদ্রাস্ফীতি ৪%-এর নীচে নেমে আসায় বিশ্লেষকরা পরামর্শ দিচ্ছেন যে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন করার জন্য RBI তার আর্থিক অবস্থান আরও শিথিল করার কথা বিবেচনা করতে পারে।




