buzywithinfoBuzy With Info
Everything About Business
Donation

২০২৫ সালের এই পর্যন্ত ভারতের শীর্ষস্থানীয় দানশীল ব্যক্তিরা ১০ হাজার কোটি টাকার থেকেও বেশি দান করেছেন! আদানি এবং আম্বানির দানের পরিমাণ কত?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

এডেলগিভ হুরুন ইন্ডিয়া ফিলানথ্রপি তালিকা ২০২৫ অনুসারে, ভারতের সবচেয়ে দানশীল ব্যক্তিরা ২০২৫ সালে সম্মিলিতভাবে ১০,৩৮০ কোটি টাকা দান করেছেন। যেখানে ১৯১ জন দানশীল ব্যক্তি রয়েছেন, যার মধ্যে ১২ জন নতুনও রয়েছেন। গত তিন বছরে এই দানের বা ডোনেশনের হার ৮৫% বৃদ্ধি পেয়েছে, যা ভারতের দানশীলতার সংস্কৃতিতে একটি শক্তিশালী উত্থানকে চিহ্নিত করে। দান কর্মের শীর্ষে রয়েছেন HCL টেকনোলজিসের প্রতিষ্ঠাতা শিব নাদার এবং তাঁর পরিবার, যার বার্ষিক অনুদান ২,৭০৮ কোটি টাকা। তিনি পাঁচ বছরের মধ্যে চতুর্থবারের মতো ভারতের সবচেয়ে উদার ব্যক্তির খেতাব ধরে রেখেছেন।

10

নাদারের অবদান দৈনিক ভিত্তিতে ৭.৪ কোটি টাকার সমান এবং যা এক বছরে ২৬% বৃদ্ধি প্রতিফলিত করে। আর এটি মূলত শিব নাদার ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হয়, যা শিক্ষা, শিল্প ও সংস্কৃতির উপর দৃষ্টি নিবদ্ধ করে। তালিকার শীর্ষ ১০ জন দানশীল ব্যক্তি সম্মিলিতভাবে ৫,৮৩৪ কোটি টাকা দান করেছেন। যা গত বছরের তুলনায় ২৬% বেশি এবং মোট অনুদানের ৫৬%। ১০ জন শীর্ষ দানি ব্যক্তিদের দানের পরিমাণ এবং বার্ষিক ভিত্তিতে দানের হারের বৃদ্ধির তালিকাটি হলো,

স্থাননামদানের পরিমাণ এক বছরে দান বৃদ্ধির হার 
1.শিব নাদার২,৭০৮ কোটি টাকা ২৬%
2.মুকেশ আম্বানি এন্ড ফ্যামিলি ৬২৬ কোটি টাকা ৫৪%
3.বাজাজ ফ্যামিলি৪৪৬ কোটি টাকা ২৭%
4.কুমার মঙ্গলম বিড়লা এন্ড পরিবার৪৪০ কোটি টাকা ৩২%
5.গৌতম আদানি এন্ড ফ্যামিলি৩৮৬ কোটি টাকা১৭%
6.নন্দন নীলেকানি৩৬৫ কোটি টাকা ১৯%
7.হিন্দুজা ফ্যামিলি২৯৮ কোটি টাকা ১৫০%
8.রোহিনী নীলেকানি২০৪ কোটি টাকা ৩৩%
9.সুধীর এন্ড সমীর মেহেতা১৮৯ কোটি টাকা ৬৯%
10.সাইরাস এবং আদর পুনাওয়ালা১৭৩ কোটি টাকা ২১%
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading