buzywithinfoBuzy With Info
Everything About Business
Indigo

গরমে ব্যহত বিমান পরিষেবাও! দিল্লি-বাগডোগরা রুটে ব্যাপক দেরি ইন্ডিগো বিমানের

তিন ঘণ্টারও বেশি দেরিতে পাড়ি দিল দিল্লি থেকে বাগডোগরাগামী Indigo flight। দুপুর 2:10টা নাগাদ দিল্লি থেকে রওনা দেওয়ার কথা ছিল ওই বিমানের। শিলিগুড়ির কাছে বাগডোগরা বিমানবন্দরে বিকেল 4টা 10 মিনিটে পৌঁছানোর কথা। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর টানা তিন ঘণ্টার বেশি দাঁড়িয়ে থাকলো বিমান। প্রচন্ড গরমের কারণে এমন সমস্যার মুখে পড়তে হল বাংলামুখী Indigo flight-কে।

2

এই বিলম্ব প্রসঙ্গে এক বিবৃতি দিয়ে ইন্ডিগো জানিয়েছে, “উচ্চ তাপমাত্রার কারণে দিল্লি থেকে বাগডোগরা ফ্লাইট বিলম্বিত হচ্ছে। প্রচণ্ড গরমের কারণে ব্যাহত হচ্ছে বিমান চলাচল। ইন্ডিগো তার যাত্রীদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেয়। যাত্রীদের ক্রমাগত আপডেট দেওয়া হচ্ছে। পরিস্থিতি এয়ারলাইনের নিয়ন্ত্রণের বাইরে। তাই এই অসুবিধার জন্য আমরা দুঃখিত।”

সরকারি প্রকল্পের কোর্স

দিল্লি-বাগডোগরা রুটে Airbus A20N, A32N এবং A21N বিমান পরিচালনা করে থাকে ইন্ডিগো। তিন ঘণ্টারও দেরিতে পাড়ি দেওয়ার জন্য এদিন বিমানের কর্মীরা যাত্রীদের জলখাবার দিয়েছেন। যদিও এয়ারলাইনের কর্মকর্তাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনও স্পষ্ট তথ্য মেলেনি। তবে, বিমানের কয়েকজন যাত্রী জানান, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কথা তাঁরা শুনেছেন। ওই ট্রেনে তাঁদের কয়েকজন আত্মীয়-স্বজন যাতায়াত করছিলেন। সেই নিয়ে তাঁরা ভীষণ উদ্বিগ্ন।

Indigo flight

প্রসঙ্গত, সোমবার উত্তরবঙ্গে ঘটে যায় এক বড়সড় ট্রেন দুর্ঘটনা। মালগাড়ি এসে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। তাতেই লাইনচ্যুত হয়ে যায় 2টি কামরা! দুমড়ে মুচড়ে গিয়েছে বগি দুটি। নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন রাঙপানি স্টেশনের কাছে ঘটে এই দুর্ঘটনা। এই দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে 9 জনের এবং আহত হয়েছেন 46 জন।

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading