Article By – সুনন্দা সেন

২০২৪ সালের সেপ্টেম্বরে সাধারণ বীমা খাত মিশ্র ফলাফল দেখিয়েছিল। প্রধান বিমাকারীদের থেকে প্রিমিয়াম সংগ্রহের পরিমাণ হ্রাস পেয়েছে বা কমেছে। গত বছরের একই সময়ের তুলনায় সেপ্টেম্বরে সাধারণ বীমা ইন্ডাস্ট্রির সামগ্রিক প্রিমিয়াম কালেকশন ৭% কমেছে বলেই জানা যাচ্ছে। অন্যদিকে আবার এক বছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে মোট প্রিমিয়াম কালেকশন ৭% বৃদ্ধির পেয়েছে বলে জানা যাচ্ছে।
যদি আমরা অন্য দিকে চোখ রাখি তবে দেখতে পাবো যে একই সময় স্বতন্ত্র স্বাস্থ্য বীমা প্রদানকারীরা ভাল পারফর্ম করেছে। চলতি সেপ্টেম্বর মাসে অর্থাৎ গত মাসে এই বিভাগের প্রিমিয়াম কালেকশন ২৬% বেড়েছে বলেই জানা যাচ্ছে। আর বছরের ভিত্তিতে ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে স্বতন্ত্র স্বাস্থ্য বীমা প্রদানকারীদের প্রিমিয়াম কালেকশন ২৫% বৃদ্ধি পেয়েছে বলেও জানা যাচ্ছে। তবে এবার চলুন প্রধান সাধারণ বীমাকারীদের সেপ্টেম্বর মাসের প্রিমিয়াম কালেকশনের রিপোর্টের দিকে তাকিয়ে নেওয়া যাক। আর তা হলো :
- ICICI Lombard General Insurance সেপ্টেম্বরের প্রিমিয়ামে ৪% বৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে। যা তার আগের মাসগুলির বৃদ্ধির প্রমাণ থেকে মন্থর। অবশ্য ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে প্রিমিয়াম কালেকশন ১৬% বৃদ্ধির রিপোর্ট প্রকাশ করেছে৷ সাধারণ বিমাকারীর শেয়ার বছরে ৬৮ বেসিস পয়েন্ট বেড়ে ৯.৩৬% হয়েছে বলে জানিয়েছে।
- নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স সাধারণ বীমা কোম্পানির সেপ্টেম্বরের প্রিমিয়াম ৯% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে প্রিমিয়ামগুলি সামান্য ৩% বৃদ্ধি পেয়েছে। তার শেয়ার এক বছরে ৪৯ বেসিস পয়েন্ট কমে ১২.৬%-এ হয়েছে।
- গো ডিজিট জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির সেপ্টেম্বর মাসের প্রিমিয়াম কালেকশন ৫.৫% বৃদ্ধি পেয়েছে এবং ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধের প্রিমিয়াম ১২% বৃদ্ধি পেয়েছে। এই সাধারণ বিমাকারীর শেয়ার এক বছরে ৫.৭৭%- এ পৌঁছেছে।
স্টার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির সেপ্টেম্বর মাসের প্রিমিয়াম কালেকশন ১৮.৪% বৃদ্ধি। অন্যদিকে কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরের প্রিমিয়াম ১৭% বৃদ্ধির রিপোর্ট করেছে৷ সাধারণ বীমার সামগ্রিক বাজারের শেয়ার বছরে ৪৩ বেসিস পয়েন্ট বেড়ে ৫.০৮% হয়েছে।




