Article By – সুনন্দা সেন

বৈচিত্র্যময় কর্পোরেট জায়ান্ট ITC সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান ITC ইনফোটেক, পশ্চিমবঙ্গে তাদের গ্লোবাল AI সেন্টার অফ এক্সিলেন্স বা COE স্থাপন করতে চলেছে। যা CEO ITC ইনফোটেকের জন্য কেন্দ্রীয় সেন্টার হিসাবে কাজ করবে। এছাড়া এটি ITC গ্রুপের ডিজিটাল উদ্দ্যোগের মূল হিসেবে কাজ করার পাশাপাশি বিশ্বব্যাপী গ্রাহকদের সেবা (সার্ভিস) প্রদান করবে। বর্তমানে কোম্পানিটি ৪০টি দেশের গ্রাহকদের সার্ভিসেস প্রদান করছে। ITC লিমিটেডের চেয়ারম্যান সঞ্জীব পুরী বলেন যে তিনি মনে করেন কলকাতা তাদের প্রথম অত্যাধুনিক গ্লোবাল AI হাবের জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা।
অবশ্য পুরী আরও জানিয়েছেন যে কোম্পানির দুটি গ্লোবাল হাব থাকবে। একটি কলকাতায় এবং অন্যটি বেঙ্গালুরুতে। আসন্ন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের সময় এই বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও জানান। পুরীর মতে, ITC ইনফোটেক evar থেকে প্রতি বছর ২৫%-৩০% ম্যানপাওয়ার যোগ করবে। বর্তমানে ১০% জনবল কোম্পানিতে রয়েছে। আগামী ৩-৪ বছরে কোম্পানির ২৫%-৩০% জনবল কলকাতা থেকে আসবে। এছাড়া বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ইকোসিস্টেম তৈরির ফলে রাজ্যে মূল্য সংযোজন পরিষেবা তৈরিতে সাহায্য হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি উচ্চমানের চাকরি প্রদানকারী একটি স্টার্ট আপ ইকোসিস্টেমও তৈরী হবে।
পুরীর অনুমান অনুযায়ী COE AI দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধির প্রচার করবে এবং বাংলার শিক্ষাবিদদের এর সাথে সহযোগিতা করবে। এই গ্লোবাল সেন্টারটি ITC গ্রিন সেন্টার ক্যাম্পাসে অবস্থিত হবে, যা একট অত্যাধুনিক IT সুবিধা। যার বিনিয়োগ ব্যয় ১,৬০০ কোটি টাকা। এখনও এই সার্ভিসে ১,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। মোট ক্যাম্পাসটি ১৭ তলা বিশিষ্ট হবে এবং এর আয়তন ১৪ লক্ষ বর্গফুট হবে। যা IT কোম্পানির জন্য বৃহত্তম ক্যাম্পাসগুলির মধ্যে একটি। ITC ইনফোটেকে বর্তমানে বিশ্বব্যাপী মোট জনবল ১১,০০০ এবং কলকাতায় কর্মচারীর সংখ্যা প্রায় ১,০০০।




