buzywithinfoBuzy With Info
Everything About Business
JJS

পরিবর্তিত বৈশ্বিক চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নতুন ডিজাইন, হালকা ও দৈনন্দিন ব্যবহারের গয়নার উপর জোর; দায়িত্বে জয়পুর জুয়েলারি শো

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বৈশ্বিক বাণিজ্যে শুল্কজনিত চাপের মধ্যেও ভারতের রত্ন ও গয়না শিল্প নতুন সুযোগ খুঁজতে তৎপর। আসন্ন Jaipur Jewellery Show (JJS)–এ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক প্রতিনিধি ও ক্রেতা দল অংশ নিতে চলেছে। আয়োজকদের মতে, এই শো ভারতের জুয়েলারি শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে রপ্তানি বাড়ানোর পাশাপাশি নতুন বাজার ও অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও কয়েকটি বড় বাজারে শুল্ক সংক্রান্ত কড়াকড়ির ফলে ভারতীয় রত্ন ও গয়না রপ্তানিতে কিছুটা চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে JJS–এর মাধ্যমে ইউরোপ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া ও অন্যান্য উদীয়মান বাজারের ক্রেতাদের আকৃষ্ট করার কৌশল নিয়েছে শিল্প মহল। 

July 18 New in article ads By Sir

আন্তর্জাতিক প্রতিনিধিদের উপস্থিতি ভারতীয় নির্মাতাদের জন্য সরাসরি ব্যবসায়িক আলোচনা ও অর্ডার পাওয়ার সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। আর আয়োজকদের দাবি, এবারের জয়পুর জুয়েলারি শো আগের তুলনায় আরও বড় আকারে অনুষ্ঠিত হবে। দেশীয় ও আন্তর্জাতিক মিলিয়ে বহু প্রদর্শক, নতুন ডিজাইন, হালকা ও দৈনন্দিন ব্যবহারের গয়না এবং মূল্য সংযোজিত পণ্যের উপর বিশেষ জোর দেওয়া হবে। এর ফলে পরিবর্তিত বৈশ্বিক চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ভারতীয় জুয়েলারি শিল্প নিজেদের আরও প্রাসঙ্গিক করে তুলতে পারবে।
শিল্প বিশেষজ্ঞদের মতে, শুল্কের বাধা থাকলেও ভারতের রত্ন ও গয়না খাতের শক্তি হল দক্ষ কারিগরি, বৈচিত্র্যময় ডিজাইন এবং প্রতিযোগিতামূলক মূল্য। JJS–এর মতো প্রদর্শনী এই শক্তিগুলিকে বিশ্বদরবারে তুলে ধরার সুযোগ করে দেয়। পাশাপাশি, ছোট ও মাঝারি রপ্তানিকারকদের জন্যও এটি একটি বড় মঞ্চ। সব মিলিয়ে, শুল্ক রিলেটেড প্রতিকূলতার মধ্যেও Jaipur Jewellery Show আন্তর্জাতিক প্রতিনিধিদের উপস্থিতিতে ভারতের জুয়েলারি শিল্পকে নতুন দিশা দেখাতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এটি রপ্তানি পুনরুদ্ধার, নতুন বাজারে প্রবেশ এবং দীর্ঘমেয়াদে শিল্পের স্থিতিশীল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading