buzywithinfoBuzy With Info
Everything About Business
koofig

বন্ধ হচ্ছে KOO-এর পরিষেবা! হঠাৎ কেন মুখ থুবড়ে পড়ল এই ভারতীয় সংস্থা?

বন্ধ হল ভারতীয় প্ল্যাটফর্ম কু-এর পরিষেবা। এতদিন এই প্ল্যাটফর্মকে সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটার অর্থাৎ এক্স এর প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখা হতো। জানা গিয়েছে যে, আর্থিক অবস্থার কারণে এই কু প্ল্যাটফর্ম বন্ধ করা হয়েছে। বুধবার অপারেশন বন্ধ করার ঘোষণা করেছেন KOO -এর সহ-প্রতিষ্ঠাতারা। তাঁরা জানান,  অংশীদারিত্বের ব্যর্থ প্রচেষ্টা এবং অর্থ সংগ্রহে সমস্যার কারণে এমন অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

4

টুইটারের সঙ্গে ভারত সরকারের বিরোধের সময় 2021 সালের দিকে ভারতে KOO নামক সোশ্যাল সাইটের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পায়। সেই সময়ে অনেক কেন্দ্রীয় মন্ত্রী, রাজনীতিবিদ এবং সরকারি বিভাগও কু -তে নিজেদের অ্যাকাউন্ট খুলেছিলেন। এই অ্যাপ্লিকেশনের বাড়বাড়ন্তের সময় আনুমানিক 21 লাখ দৈনিক সক্রিয় ব্যবহারকারী এবং প্রায় 10 মিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারী ছিল।

***আপনাদের জন্য থাকছে স্পেশাল অফার***
নিচে দেওয়া বাটনে ক্লিক করে এখনই আমাদের কোর্সটি কিনুন মাত্র ৬৯৯ টাকার বিনিময়ে
📢 📢স্পেশাল অফার
নিচে দেওয়া বাটনে ক্লিক করে 👇👇এখন কোর্সটি কিনুন মাত্র ৬৯৯ টাকায়

সরকারি প্রকল্পের কোর্স

এক্সেল, 3one4 ক্যাপিটাল এবং কালারি ক্যাপিটালের মতো নেতৃস্থানীয় বিনিয়োগকারীদের সাপোর্ট পেয়েছিল কু। তবে, দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহে সমস্যা এবং অধিগ্রহণ সংক্রান্ত আলোচনায় কাঙ্খিত ফলাফল না মেলার কারণে কু -এর কার্যক্রমের উপর বিরূপ প্রভাব পরতে শুরু করে। দিনের পর দিন অবিশ্বাস্যভাবে ব্যবহারকারী কমতে থাকার কারণে গত বছর কর্মীদের ছাঁটাই করেছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।

Koo

KOO -এর সহ-প্রতিষ্ঠাতা অপারমেয় রাধাকৃষ্ণ এবং মায়াঙ্ক বিদাওয়াটকা নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম লিঙ্কডইন -এ একটি পোস্টে বলেছেন, কু জনসাধারণের জন্য তার পরিষেবাগুলি বন্ধ করে দেবে। ছোট্ট হলুদ পাখি’ শেষ বিদায় নিচ্ছে।” আসলে এই হলুদ পাখি KOO -এর লোগো। এক সময় বিশেষঞ্জদের এক অংশ মনে করতেন যে KOO টুইটারকে ছাড়িয়ে যাবে।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading