buzywithinfoBuzy With Info
Everything About Business
indfig

ভারতের দারিদ্র নিয়ে বড় আপডেট! গত 10 বছরে কতটা বদলেছে অবস্থা?

দারিদ্র যে কোনও দেশের পক্ষেই উদ্বেগের কারণ। তবে India নিজেকে চরম দারিদ্র্যতা থেকে মুক্ত করতে সক্ষম হয়েছে। করোনা অতিমারীর মতো বিরাট চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও, 2011-12 অর্থবর্ষে 21.2 শতাংশ থেকে 2022-24 সালে 8.5 শতাংশে নেমে এসেছে India-র দারিদ্র্যসীমা, যা সত্যিই প্রশংসনীয়। অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান এনসিএইআর-এর প্রকাশিত গবেষণাপত্রে এই কথাই উল্লেখ করা হয়েছে।

9

এই গবেষণা করতে গিয়ে পেপার ইন্ডিয়া হিউম্যান ডেভেলপমেন্ট সার্ভে (IHDS) এর প্রথম এবং দ্বিতীয় সিরিজের ডেটা -সহ সম্প্রতি সমাপ্ত তৃতীয় সিরিজের ডেটা ব্যবহার করেছে ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চ (NCAER)। এই গবেষণাপত্রে ‘পরিবর্তিত সমাজে সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনা’ এর উপরেই মূলত আলোকপাত করা হয়েছে। গবেষণাপত্রে বলা হয়েছে, 2004-2005 অর্থবর্ষ থেকে 2011-2012 সালের মধ্যে দারিদ্র্যসীমার গ্রাফ উল্লেখযোগ্যভাবে নেমে এসেছে India-তে।

***আপনাদের জন্য থাকছে স্পেশাল অফার***
নিচে দেওয়া বাটনে ক্লিক করে এখনই আমাদের কোর্সটি কিনুন মাত্র ৬৯৯ টাকার বিনিময়ে
📢 📢স্পেশাল অফার
নিচে দেওয়া বাটনে ক্লিক করে 👇👇এখন কোর্সটি কিনুন মাত্র ৬৯৯ টাকায়

সরকারি প্রকল্পের কোর্স

2004-2005 নাগাদ যেটি 38.6 শতাংশ ছিল, 2011-2012 সালে তা 21.2 শতাংশে নেমেছে। করোনা মহামারীর মতো এক বিরাট চ্যালেঞ্জ সত্ত্বেও, দারিদ্র্যসীমার হার কমার দিকেই ছিল। বর্তমানে অর্থাৎ 2022-24 সালে 21.2 শতাংশ থেকে 8.5 শতাংশে নেমে এসেছে ভারতে দারিদ্র্যসীমার হার। গবেষণাপত্রে আরও বলা হয়েছে, অর্থনৈতিক বৃদ্ধি এবং দারিদ্র হ্রাস একটি সুন্দর পরিবেশ গঠনে সহায়তা করে।

India

এর জন্য সবার আগে প্রয়োজন সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ। সামাজিক পদ পরিবর্তনের গতির সঙ্গে সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে বজায় রাখা ভারতের জন্য এক বড় চ্যালেঞ্জ। কয়েক মাস আগে নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যম জানান, সাম্প্রতিক ভোক্তা ব্যয় সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে দেশে দারিদ্র্যতার হার পাঁচ শতাংশে নেমে এসেছে। গ্রাম ও শহর উভয় ক্ষেত্রেই মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading