buzywithinfoBuzy With Info
Everything About Business
Life insurance

ডিসেম্বর, ২০২৪-এ জীবন বীমা কোম্পানিগুলির নতুন ব্যবসায়িক প্রিমিয়াম তীব্রভাবে হ্রাস পেয়েছে! প্রিমিয়াম সংগ্রহ কত হয়েছে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ব্যবসায় তীব্রপতনের কারণে ২০২৪ সালের ডিসেম্বর মাসে জীবন বীমা কোম্পানিগুলির নতুন ব্যবসায়িক প্রিমিয়াম বা NBP বার্ষিক ২১.৭% কমে ৩০,২১৮.৭১ কোটি টাকায় দাঁড়িয়েছে। জীবন বীমা কাউন্সিল কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে, LIC-এর প্রিমিয়াম বার্ষিক ৪১.১৫% কমে ১৩,৫২৩.৮৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে বেসরকারি বীমা কোম্পানিগুলিতে NBP ৭% বৃদ্ধি পেয়ে ১৬,৬৯৪.৮৫ কোটি টাকায় পৌঁছেছে বলে জানা যাচ্ছে। LIC প্রিমিয়াম পতনের কারণ হল সিঙ্গেল প্রিমিয়াম গ্রুপে উল্লেখযোগ্য হ্রাস।

11

ডিসেম্বর, ২০২৩-এর ১৭,৬০১.৯৭ কোটি টাকা থেকে প্রায় অর্ধেক হয়ে ডিসেম্বর, ২০২৪-এ ৮,১৯১.২৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। এদিকে ব্যক্তিগত নন-সিঙ্গেল প্রিমিয়াম গত বছরের ৩,১১১.৩৩ কোটি টাকা থেকে কমে ডিসেম্বরে ২,৬২৮.৭৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। আবার ঠিক এক সময়ে বৃহত্তম বেসরকারি জীবন বীমা কোম্পানি ‘SBI লাইফ ইন্স্যুরেন্স’-এর প্রিমিয়াম ১৫.২% বৃদ্ধি পেয়ে ৫,৩০৭.৯৮ কোটি টাকা হয়েছে, HDFC লাইফের প্রিমিয়াম ৪.৫৫% বৃদ্ধি পেয়ে ২,৭১৩.৪৯ কোটি টাকা হয়েছে। অন্যদিকে বাজাজ অ্যালিয়ানজ লাইফ ইন্স্যুরেন্স এবং অ্যাক্সিস ম্যাক্সলাইফ ইন্স্যুরেন্স যথাক্রমে ৯.৭% এবং ১৩.১% হ্রাস পেয়েছে।

এদিকে চলতি অর্থবছর (২০২৪-২৫ সাল)-এর তৃতীয় ত্রৈমাসিক (অক্টোবর-ডিসেম্বর)-এ প্রিমিয়াম ৬.৫৫% ৮৫,৮৭২.৮৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। LIC-এর প্রিমিয়াম ২২.৫৬% কমে ৪২,৪০৬.০৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। যেখানে বেসরকারি বীমা প্রদানকারীদের প্রিমিয়াম ১৭.০৫% বৃদ্ধি পেয়ে ৪৩,৪৬৬.৮১ কোটি টাকায় দাঁড়িয়েছে। এপ্রিল-ডিসেম্বরের মধ্যে জীবন বীমা ইন্ডাস্ট্রির NBP ৯.৯% বার্ষিক বৃদ্ধি পেয়ে ২.৭৫ ট্রিলিয়ন টাকায় পৌঁছেছে। যেখানে LIC ৭.১৬% বার্ষিক বৃদ্ধি পেয়ে ১.৫৮ ট্রিলিয়ন টাকায় পৌঁছেছে। অন্যদিকে বেসরকারি বীমা কোম্পানিগুলো ১৩.৮৬% বার্ষিক বৃদ্ধি পেয়ে ১.১৭ ট্রিলিয়ন টাকায় পৌঁছেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading