পূর্ব রেলওয়ে (ইআর) শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম 1 এবং 5 থেকে 12 বগির local train চালানো শুরু করেছে। এই প্ল্যাটফর্মগুলি সম্প্রতি আপগ্রেড করা হয়েছিল। যাতে local train-র পরিষেবা আরও উন্নত করা যায়। এই বড় পদক্ষেপের পর শিয়ালদা স্টেশনের থেকে ছাড়া ট্রেনগুলি যাত্রীদের আরও ভালো সুযোগ-সুবিধা অফার করতে পারবে। আর অফিস টাইমের ভিড়েও নিত্যযাত্রীদের বিশেষ অশুবিধা হবে না।
শুক্রবার শিয়ালদহের পূর্ব রেলওয়ের ডিআরএম দীপক নিগম বলেছেন – “অন্য তিনটি প্ল্যাটফর্মের কাজ প্রায় শেষ। শিয়ালদা স্টেশনের সমস্ত প্ল্যাটফর্মে 1 জুলাই 2024 তারিখ থেকে 12 বগির ইএমইউ রেকগুলি চালানো সম্ভব হবে।” 7 জুন 2024 তারিখ থেকে 9 জুন জুন 2024 তারিখ পর্যন্ত প্রথম পাঁচটি প্ল্যাটফর্ম বাড়ানোর জন্য কাজ চালানোর সময় শিয়ালদা মেইন এবং শিয়ালদা উত্তরের পরিষেবা ব্যহত হয়েছিল।
সরকারি প্রকল্পের কোর্স
বস্তুত এই ইয়ার্ড রিমডেলিং প্রকল্পটি দীর্ঘদিন ধরে চলছে। দীপক নিগম বলেছেন – সমগ্র কাজ 31 জুলাইয়ের মধ্যে শেষ হবে। 1 জুলাই থেকে পাঁচটি প্ল্যাটফর্মের সবকটি ব্যবহার করা হবে। বারোটি গাড়ির রেকগুলি প্ল্যাটফর্ম 1 এবং 5 ব্যবহার করছে। 2, 3 এবং 4 প্ল্যাটফর্মের 90 শতাংশের বেশি কাজ শেষ হয়ে গিয়েছে।”

এক কর্মকর্তা বলেন – মোট 300টি ট্রেন যা 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে চলাচল করবে, তাদের মধ্যে 200টি নয়-কারের রেকগুলিকে 12-কারে আপগ্রেড করা হয়েছে। ফলে যাত্রীরা এখন অনেক বেশি 12 বগির local train-র পরিষেবা পেতে শুরু করবেন।
Article By – আস্তিক ঘোষ





