buzywithinfoBuzy With Info
Everything About Business
LPG

আজ থেকে LPG সিলিন্ডারের দাম ৬ টাকা বাড়ল; আপনার শহরের জন্য সিলিন্ডারের নতুন দাম কী এবং আগে দাম কত ছিলো? জেনে নিন আপনিও

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

তেল বিপণন সংস্থাগুলি ভারতের বিভিন্ন শহরে কমার্শিয়াল LPG সিলিন্ডারের দাম বাড়িয়েছে। যা আজ অর্থাৎ ১ মার্চ, ২০২৫ (শনিবার) থেকে কার্যকর হবে। তবে চলতি বছরে কমার্শিয়াল LPG সিলিন্ডারের এই ৬ টাকার মূল্যবৃদ্ধি গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম। ২০২৩ সালের মার্চ মাসে একলাফে ৩৫২ টাকা বৃদ্ধি পেয়েছিল। অবশ্য তারপরে এমন বৃদ্ধ লক্ষ্য করা যায়নি। তবে বাজেটের দিনে ১৯ কেজি কমার্শিয়াল সিলিন্ডারের দামে ৭ টাকার ছাড় দেওয়া হয়েছিল। তবে সর্বশেষ সংশোধনী সেই ছাড়কে বাতিল করেছে। এদিকে ২০২৪ সালের আগস্ট মাস থেকে ১৪.২ কেজি ডোমেস্টিক LPG সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে।

10

ইন্ডিয়ান ওয়েলের তথ্য অনুসারে ১৯ কেজির কমার্শিয়াল LPG সিলিন্ডারের পরিবর্তিত দাম হল:

  1. দিল্লিতে আগের ১,৭৯৭ টাকা থেকে বেড়ে সিলিন্ডারে দাম আজ থেকে ১,৮০৩ টাকা।
  1. কলকাতায় আগের ১,৯০৭ টাকা থেকে বেড়ে আজ থেকে ১,৯১৩ টাকা।
  1. মুম্বাইতে আগের ১,৭৪৯.৫০ টাকা থেকে বেড়ে আজ থেকে ১,৭৫৫.৫০ টাকা।
  1. চেন্নাইতে আগের ১,৯৫৯.৫০ টাকা থেকে বেড়ে আজ থেকে ১,৯৬৫ টাকা।

এর পাশাপাশি চলুন দেখে নেওয়া যাক, ১ মার্চ, ২০২৫ থেকে দেশের বিভিন্ন শহরে ১৪.২ কেজির একটি ডোমেস্টিক LPG সিলিন্ডারের দাম

  1. দিল্লীতে সিলিন্ডারের দাম ৮০৩ টাকা।
  1. কলকাতায় সিলিন্ডারের দাম ৮২৯ টাকা।
  1. মুম্বাইতে দাম ৮০২.৫০ টাকা।
  1. চেন্নাইতে দাম ৮১৮.৫০ টাকা।
  2. লখনউতে দাম ৮৪০.৫০ টাকা।
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading