Article By – সুনন্দা সেন

ভারতের ২০২৫-২৬ অর্থবর্ষের আনুমানিক হিসাব অনুযায়ী, দেশের রাজ্যগুলোর মোট অর্থনীতির আকার বা GDP-র ভিত্তিতে নতুন তালিকা সামনে এসেছে। এই তালিকায় আবারও ভারতের সবচেয়ে বড় অর্থনীতি হিসেবে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। শিল্প, পরিষেবা, ফাইন্যান্স ও মুম্বাই-কেন্দ্রিক ব্যবসায়িক কার্যকলাপের কারণে রাজ্যটির অর্থনীতির আকার প্রায় ৪০ লক্ষ কোটি টাকারও বেশি বলে অনুমান। আর তালিকায় স্থান প্রাপ্ত রাজ্যগুলি হলো,
- প্রথম স্থানে, মহারাষ্ট্র
- দ্বিতীয় স্থানে, তামিলনাড়ু
- তৃতীয় স্থানে, উত্তরপ্রদেশ
- চতুর্থ স্থানে, কর্ণাটক
- পঞ্চম স্থানে, গুজরাট
- ষষ্ঠ স্থানে পশ্চিমবঙ্গ
- সপ্তম স্থানে, রাজস্থান
- অষ্টম স্থানে, তেলেঙ্গানা
- নবম স্থানে, অন্ধ্রপ্রদেশ
- দশম স্থানে, মধ্যপ্রদেশ
অন্যদিকে মোট GDP- এর হিসেবে ভারতের সবচেয়ে ছোট অর্থনীতির তালিকায় রয়েছে কয়েকটি ছোট ও পাহাড়ি রাজ্য। তালিকার নিচের দিকে রয়েছে সিকিম, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং মণিপুর। আর–
- সিকিম
- মিজোরাম
- অরুণাচল প্রদেশ
- নাগাল্যান্ড
- মণিপুর
- মেঘালয়
- ত্রিপুরা
- গোয়া
- হিমাচল প্রদেশ
- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
বিশেষজ্ঞরা বলছেন, এই রাজ্যগুলোর অর্থনীতি ছোট হওয়ার প্রধান কারণ জনসংখ্যা কম, ভৌগোলিক বাধা এবং সীমিত শিল্পভিত্তি। এছাড়া অর্থনীতিবিদদের মতে, মোট GDP দিয়ে রাজ্যের অর্থনীতির আকার বোঝা যায়, কিন্তু মানুষের প্রকৃত আয় বোঝার জন্য মাথাপিছু আয় দেখা বেশি গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসেবে বলা হচ্ছে, গোয়ার মোট GDP ছোট হলেও মাথাপিছু আয় দেশের মধ্যে অন্যতম বেশি। অন্যদিকে উত্তর প্রদেশের মোট GDP খুব বড় হলেও বিশাল জনসংখ্যার কারণে মাথাপিছু আয় তুলনামূলক কম।




