buzywithinfoBuzy With Info
Everything About Business
Electric truck

বড় কর্পোরেটগুলি লজিস্টিক খরচ কমাতে নিচ্ছে নতুন পথ! ডিজেলের দাম বাড়ার ফলে ইলেকট্রিক ট্রাকে নজর

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আজকের ফিন্যান্সিয়াল খবরে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে পরিবহন খাত। ক্রমবর্ধমান ডিজেলের দাম এবং লজিস্টিক খরচ বৃদ্ধির কারণে বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো এখন ইলেকট্রিক ট্রাক ব্যবহারের কথা ভাবছে। বিশেষ করে ই-কমার্স, FMCG এবং রিটেইল সেক্টরের কোম্পানিগুলো তাদের ডেলিভারি নেটওয়ার্কে ধাপে ধাপে ইলেকট্রিক ট্রাক যুক্ত করার পরিকল্পনা করছে। ইতিমধ্যে, এই ট্রাকের ব্যবহারও শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। 

11

আসলে বর্তমানে শহরের অভ্যন্তরে ছোট দূরত্বের ডেলিভারিতে এই ট্রাকগুলোকে ইতিমধ্যেই বেশি কার্যকর হিসেবে দেখা হচ্ছে। কারণ এতে ফুয়েল খরচ কম হবে, যার ফলে লজিস্টিক খরচও সীমার মধ্যে থাকবে বিশেষজ্ঞরা বলছেন, ডিজেল ট্রাকের তুলনায় ইলেকট্রিক ট্রাকের মেনটেনেন্স চার্জ (রক্ষণা বেক্ষণ খরচ) কম হতে পারে। তবে এখনও কিছু বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। আর সেগুলি হল– চার্জিং স্টেশনের সংখ্যা কম, ব্যাটারির উচ্চ দাম এবং দীর্ঘ দূরত্বে ভারী পণ্য পরিবহনের সীমাবদ্ধতা।

আপাতত সম্পূর্ণ পরিবর্তন নয়, বরং ধাপে ধাপে রূপান্তরের পথে হাঁটছে শিল্পক্ষেত্র। অনেক কোম্পানি এখন পাইলট প্রজেক্ট চালাচ্ছে, যাতে বাস্তব পরিস্থিতিতে ইলেকট্রিক ট্রাকের কার্যকারিতা বোঝা যায়। সরকারও ইলেকট্রিক ভেহিকেল গ্রহণে উৎসাহ দিচ্ছে, ফলে ভবিষ্যতে এই খাতে বিনিয়োগ ও অবকাঠামো দ্রুত বাড়বে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ ভারতীয় লজিস্টিক খাতে শুরু হয়েছে এক বড় পরিবর্তনের ইঙ্গিত—যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইলেকট্রিক ট্রাক।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading