buzywithinfoBuzy With Info
Everything About Business
Nestle

নেসলে ইন্ডিয়া ব্যবসায়িক চাহিদা পূরণের উদ্যোগে ১০৫ কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানা যাচ্ছে; ম্যাগি নুডলসের ব্যবসার পরিসর বাড়ানোর লক্ষ্যে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

সানন্দ কারখানাটি ভারত জুড়ে যতগুলি ম্যাগি নুডলস তৈরির জন্য নেসলের কারখানা রয়েছে তাদের মধ্যে একটি এবং তার ভূমিকা কোম্পানির ক্ষেত্রে অপরিসীম। গত সপ্তাহে কোম্পানির জন্য একটি বড় মাইলফলক অর্জনের পর এই ব্যবসা সম্প্রসারণের ঘোষণা করা হয়েছে নেসলে ইন্ডিয়ার পক্ষ থেকে। তাতে বলা হয়েছে যে নেসলে ইন্ডিয়া গুজরাটের সানন্দ কারখানায় একটি নতুন ম্যাগি নুডলস উৎপাদন লাইন (Maggi noodles production line) যুক্ত করছে। এই নতুন লাইনটি ২০২৫-২৬ অর্থবছরে কারখানার উৎপাদন ক্ষমতা বার্ষিক প্রায় ২০,৩০০ টন বৃদ্ধি করবে। যার জন্য কোম্পানি ১০৫ কোটি টাকা বিনিয়োগ করছে। 

8 3

আর নেসলে ইন্ডিয়ার এই সম্প্রসারণটি ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে গ্রিনফিল্ড এবং ব্রাউনফিল্ড উভয় প্রকল্পকেই অন্তর্ভুক্ত করে FMCG মেজরের বৃহত্তর মূলধন ব্যয় পরিকল্পনার অংশ। সানন্দ প্ল্যান্টের বর্তমানে বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ১,০০,৭০০ টন, যা সমগ্র দেশের মোট ম্যাগি ব্যবহারের ৭৭%। নিয়ন্ত্রক ফাইলিংয়ে কোম্পানিটি বলেছে যে নতুন উদ্যোগটি তার দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি কৌশলের অংশ হিসাবে ভবিষ্যতের চাহিদা মেটানোর লক্ষ্যে তৈরি করা হয়েছে। আর বিনিয়োগের অর্থ অভ্যন্তরীণ সঞ্চয়ের মাধ্যমে অর্থায়ন করা হবে। 
পাশাপশি শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে, বোর্ড ১:১ অনুপাতে নেসলে ইন্ডিয়ার প্রথম বোনাস ইস্যু অনুমোদন করেছে। জুনের শুরুতে, নেসলে ইন্ডিয়ার চেয়ারম্যান এবং MD সুরেশ নারায়ণ এক সাক্ষাৎকারে বলেন, জেন জি (Gen Z) গ্রাহকদের ক্রমবর্ধমান আচরণে আসা পরিবর্তন বিষয় কথা বলা হচ্ছে। তিনি আরও বলেন যে কোম্পানি ব্র্যান্ডের প্রতি গ্রাহকদের বিশ্বাস ফিরে আনার সাথে জোরালো করা, সামাজিক ও পুষ্টির প্রভাবের উপর মনোযোগ ও বৈচিত্র্যের চাহিদা -এবং গতিশীল ভারতীয় বাজারে প্রাসঙ্গিক থাকার জন্য ক্রমাগত উদ্ভাবন এবং উদ্দেশ্য-ভিত্তিক ব্র্যান্ডিংয়ের প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছে। তারই একটি অংশ একটি নতুন ম্যাগি নুডলস উৎপাদন লাইন।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading